এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও, বাড়ছে বিতর্ক

২৪ঘন্টা অনলাইন : একটির পর একটি ভিডিও।
আর প্রতিটি ভিডিও প্রকাশের পরই আরও তীব্র হচ্ছে আলোচনা।
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সর্বশেষ প্রকাশিত ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে একটি হোটেলের লবি, করিডর ও সিঁড়িঘরে দেখা যায়। ভিডিওটির সত্যতা বা প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওগুলো প্রকাশের পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে গাজী নজরুল ইসলাম, আমিনুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে তার ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান একটি মামলা করেছেন।
ওই মামলায় আমিনুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে শ্যামনগরে 'সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা' ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ ছাড়ার দাবি জানানো হয়েছে।
গাড়িচালক ওবায়দুর রহমান গণমাধ্যমে বিভিন্ন অভিযোগ তুলেছেন। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত সম্পর্ক, ঠিকাদারি কাজের প্রলোভন এবং চাকরির আশ্বাসের মতো বিষয়।
তবে এসব অভিযোগের বিষয়ে গাজী নজরুল ইসলামের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, এবং অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়নি।
ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
