আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

‘বান্ধবী’ বিতর্কে যা বললেন পূর্ণিমা

Tania Jaha22-07-2026 04:24:35 PMদেখেছেন 65 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘বান্ধবী’ বিতর্কে যা বললেন পূর্ণিমা

২৪ঘণ্টা  অনলাইন : সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং তা ঘিরে তৈরি হওয়া নানা গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে ভাইরাল হওয়া ‘বান্ধবী’ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

কয়েক দিন আগে পূর্ণিমা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে কয়েকজন নারীর সঙ্গে হাস্যোজ্জ্বল ও আন্তরিক মুহূর্ত কাটাতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এই সেই আমার বান্ধবীরা’। এরপরই ভিডিওটি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয় নানা আলোচনা ও জল্পনা।

বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে পূর্ণিমা হালকা মেজাজে বলেন, ভিডিওটি তিনি নিজেই শেয়ার করেছিলেন। তবে সেটিকে ঘিরে যেভাবে নানা ব্যাখ্যা ও গুজব তৈরি হয়েছে, তা তার বান্ধবীরাই বেশি ছড়িয়ে দিয়েছেন বলে মজা করে মন্তব্য করেন।

অভিনেত্রী জানান, একটি রিসোর্টে নিয়মিত যাতায়াত রয়েছে তার। সেখানে কর্মরত নারীদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তাদের রান্না ও আতিথেয়তা তার খুব পছন্দ।

পূর্ণিমা বলেন, তিনি সুযোগ পেলেই রিসোর্টের রান্নাঘরে যান এবং কীভাবে বিভিন্ন খাবার প্রস্তুত করা হয় তা দেখেন। কখনো কখনো নিজেও রান্নার কাজে অংশ নেন।

তার ভাষায়, “ওরা খুব আন্তরিক। আমি গেলে সবাই খুশি হয়। মাঝে মাঝে আমি নিজেও শসা বা লেবু কেটে দিই। ওরা আমাকে পরিবারের সদস্যের মতোই ভালোবাসে।”

এভাবেই ভাইরাল ভিডিওকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জনের জবাব দিয়ে বিষয়টিকে নিছক বন্ধুত্ব ও আন্তরিক সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে তুলে ধরেন জনপ্রিয় এই অভিনেত্রী।