আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
ক্রীড়া

বিশ্বকাপ জিতে টমেটো পেলেন গাভি-রুইজ

Tania Jaha22-07-2026 04:16:36 PMদেখেছেন 74 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিশ্বকাপ জিতে টমেটো পেলেন গাভি-রুইজ

২৪ঘণ্টা  অনলাইন : বিশ্বকাপ জয়ের পর সাধারণত খেলোয়াড়রা পান ট্রফি, অর্থ পুরস্কার কিংবা বিশেষ সম্মাননা। তবে স্পেনের দুই তারকা ফুটবলার ফাবিয়ান রুইজ ও গাভি পেয়েছেন একেবারেই ব্যতিক্রমী উপহার— নিজেদের ওজনের সমপরিমাণ টমেটো।

১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে যখন পুরো স্পেন উৎসবে মেতেছে, তখন নিজ শহরে ফিরে বিশেষ সম্মাননা পান এই দুই ফুটবলার। স্পেনের লস পালাসিওস শহর কর্তৃপক্ষ স্থানীয় ঐতিহ্যের অংশ হিসেবে তাদের প্রত্যেককে ৬৮ কেজি করে টমেটো উপহার দিয়েছে।

বিশ্বকাপজয়ী স্প্যানিশ দলের সদস্য রুইজ ও গাভি দুজনেরই ওজন ৬৮ কেজি। সেই হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় সমপরিমাণ স্থানীয়ভাবে উৎপাদিত টমেটো। শহরটির কৃষিভিত্তিক পরিচয় ও ঐতিহ্যকে তুলে ধরতেই এমন অভিনব সম্মাননা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

লস পালাসিওস সিটি কাউন্সিল দুই তারকাকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি আরও একটি বিশেষ উদ্যোগের ঘোষণা দিয়েছে। শহরের দুটি ফুটবল ভেন্যুর নাম পরিবর্তন করে ফাবিয়ান রুইজ ও পাবলো পায়েজ গাভিরা (গাভি)-এর নামে নামকরণ করা হবে।

বর্তমানে মারিসমাস ও সান সেবাস্তিয়ান নামে পরিচিত স্টেডিয়াম দুটি স্থানীয় কয়েকটি ক্লাবের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়। নতুন নামকরণের মাধ্যমে বিশ্বকাপজয়ী এই দুই ফুটবলারের অবদানকে স্থায়ীভাবে স্মরণীয় করে রাখার পরিকল্পনা নিয়েছে শহর কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে রুইজ ও গাভিকে একটি স্মৃতিস্তম্ভের মডেলও উপহার দেওয়া হয়। সিটি কাউন্সিল জানিয়েছে, সাবেক বিশ্বকাপজয়ী জেসুস নাভাস, ফাবিয়ান রুইজ এবং গাভির সম্মানে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে, যা শহরের হুয়ান হোসে ভাকুয়েরো অ্যাভিনিউতে স্থাপন করা হবে।

অভিনব এই সম্মাননা ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। বিশ্বকাপজয়ী তারকাদের জন্য টমেটো উপহার হয়তো অস্বাভাবিক, তবে লস পালাসিওসের কাছে এটি তাদের গর্ব ও ভালোবাসা প্রকাশের এক অনন্য উপায়।