আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

পুত্রের সঙ্গে ক্যাটরিনার মিষ্টি মুহূর্ত

Tania Jaha20-07-2026 01:46:58 AMদেখেছেন 66 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পুত্রের সঙ্গে ক্যাটরিনার মিষ্টি মুহূর্ত

২৪ঘণ্টা  অনলাইন : মা হওয়ার পর প্রথম জন্মদিন উদযাপন করলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিশেষ এই দিনটি স্বামী ভিকি কৌশল ও তাদের একমাত্র ছেলে ভিয়ানকে সঙ্গে নিয়েই ঘরোয়া আয়োজনে কাটিয়েছেন তিনি। জন্মদিনের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর তা ভক্তদের মন জয় করেছে।

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, হালকা কমলা রঙের পোশাকে উজ্জ্বল ক্যাটরিনার পাশে রয়েছেন ভিকি কৌশল এবং তাদের ছেলে ভিয়ান। তবে বরাবরের মতোই সন্তানের গোপনীয়তা রক্ষায় তার মুখ প্রকাশ করেননি এই তারকা দম্পতি।

ছবির সঙ্গে ক্যাটরিনা মাতৃত্বের অনুভূতি প্রকাশ করে লেখেন, “সবচেয়ে মূল্যবান আশীর্বাদ তুমি, ভিয়ান। তোমার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ। এটাই আমার জীবনের সেরা জন্মদিন।” একই সঙ্গে স্বামী ভিকিকে ট্যাগ করে মজার ছলে লেখেন, “তুমিও খুব একটা খারাপ নও।”

মা-ছেলের স্নেহময় মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভক্তরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর।

অন্যদিকে স্ত্রীর জন্মদিন উপলক্ষে ভিকি কৌশলও একটি আবেগঘন ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, সাদা-সোনালি বেলুনে সাজানো ঘরে ক্যাটরিনাকে জড়িয়ে ধরে আছেন তিনি, হাতে জন্মদিনের কেক। ছবির ক্যাপশনে ভিকি লেখেন, “আমার জানের জন্মদিন”, সঙ্গে ছিল ভালোবাসার ইমোজি।

সাদামাটা কিন্তু ভালোবাসায় ভরা এই উদযাপন তারকা দম্পতির ভক্তদের মুগ্ধ করেছে। অনেকেই মন্তব্য করেছেন, গ্ল্যামারের বাইরে তাদের পারিবারিক মুহূর্তগুলোই সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়ে যায়।

কাজের ক্ষেত্রে ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ সিনেমায়। বর্তমানে তার ভক্তরা অপেক্ষা করছেন বহুল আলোচিত ‘জি লে জারা’ ছবির জন্য, যেখানে তার সঙ্গে অভিনয় করার কথা রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটের।

পুত্রের সঙ্গে ক্যাটরিনার মিষ্টি মুহূর্ত | ২৪ঘণ্টা