আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

শিল্পকলায় প্রথম একক মঞ্চে রুনা লায়লা

Tania Jaha14-07-2026 07:11:33 PMদেখেছেন 65 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শিল্পকলায় প্রথম একক মঞ্চে রুনা লায়লা

২৪ঘন্টা অনলাইন: ছয় দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে সফল পথচলা কিংবদন্তি শিল্পী রুনা লায়লার। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানজুড়ে তার জনপ্রিয়তা থাকলেও দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কখনো একক সংগীতানুষ্ঠান করা হয়নি তার। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে অনুষ্ঠিত হবে রুনা লায়লার প্রথম একক সংগীতানুষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছে শিল্পকলা একাডেমি ও শিল্পীর ঘনিষ্ঠ সূত্র।

জানা গেছে, অনুষ্ঠানে নিজের জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় প্রায় ১০টি গান পরিবেশন করবেন রুনা লায়লা। পাশাপাশি থাকবে তার দীর্ঘ সংগীতজীবনের নানা স্মৃতি, গল্প ও শ্রোতাদের সঙ্গে আড্ডার আয়োজন।

অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, “আমাদের সংগীতের দীর্ঘ যাত্রা, গান এবং স্মৃতিগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের পাশাপাশি তাদের সঙ্গে স্মৃতিচারণেরও সুযোগ থাকবে।”

তিনি আরও বলেন, “৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমির মঞ্চে কয়েকবার গান গেয়েছি, তবে একক সংগীতানুষ্ঠান এবারই প্রথম। আশা করছি, এটি একটি স্মরণীয় সন্ধ্যায় পরিণত হবে।”

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এর আগে কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকেও নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করেছিল। সেই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হচ্ছে রুনা লায়লার একক পরিবেশনা।

এদিকে শিল্পকলার অনুষ্ঠান শেষ করেই অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি শুরু করবেন এই খ্যাতিমান শিল্পী। চলতি মাসের শেষ দিকে সেখানে গিয়ে একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

শিল্পকলায় প্রথম একক মঞ্চে রুনা লায়লা | ২৪ঘণ্টা