আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

নতুন গান নিয়ে আসছেন সঞ্জয়

Tania Jaha14-07-2026 07:07:27 PMদেখেছেন 67 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নতুন গান নিয়ে আসছেন সঞ্জয়

২৪ঘন্টা অনলাইন: ফিফা বিশ্বকাপের থিম সং ও উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বজুড়ে আলোচনায় আসা বাংলাদেশি-আমেরিকান শিল্পী সঞ্জয় এবার ভক্তদের জন্য নিয়ে এলেন নতুন গান। দেশে ফেরার আগেই প্রকাশ পেয়েছে তার নতুন লোকগান ‘কার জন্য’।

গত ১২ জুলাই কাইনেটিক মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। এতে সঞ্জয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী মাখন মিয়া। গানটির কথা লিখেছেন জুয়েল মোর্শেদ ও রিয়াজ আলী, আর সুর ও সংগীত পরিচালনায় ছিলেন সঞ্জয় নিজেই।

নতুন এই গানে লোকজ সুরের সঙ্গে আধুনিক ইলেকট্রনিক সংগীতের মিশেল ঘটানোর চেষ্টা করেছেন শিল্পী। সঞ্জয়ের ভাষ্য, দেশের লোকসংগীতকে আন্তর্জাতিক শ্রোতাদের সামনে নতুনভাবে তুলে ধরাই ছিল তার মূল লক্ষ্য।

তিনি জানান, গত বছরের ডিসেম্বরে ঢাকায় অবস্থানকালে গানটির কাজ সম্পন্ন করেছিলেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেটি শ্রোতাদের জন্য প্রকাশ করা হলো।

এদিকে বিশ্বকাপজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই শিল্পী আগামী ১৮ জুলাই দেশে ফিরছেন। পরদিন রাজধানীর বনানী পূজা মাঠে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত হোমকামিং কনসার্ট।

বিশেষ এই আয়োজন শুরু হবে রাত ১০টায় এবং চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্ট শেষে উপস্থিত দর্শকরা জায়ান্ট স্ক্রিনে একসঙ্গে উপভোগ করবেন ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পর নিজের নতুন গান ও দেশে ফেরার আয়োজন ঘিরে সঞ্জয়কে নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।

নতুন গান নিয়ে আসছেন সঞ্জয় | ২৪ঘণ্টা