আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

গৌরী স্প্র্যাটের প্রথম স্বামী কে? সামনে এলো নতুন তথ্য

shamim07-07-2026 09:15:11 AMদেখেছেন 70 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গৌরী স্প্র্যাটের প্রথম স্বামী কে? সামনে এলো নতুন তথ্য

২৪ঘন্টা অনলাইন : বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। তবে আলোচনার কেন্দ্রে শুধু আমির নন, তাঁর নতুন স্ত্রী গৌরী স্প্র্যাটের ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল বাড়ছে। বিশেষ করে তাঁর প্রথম স্বামীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি একটি পুরোনো ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। সেখানে গৌরীকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের দাবি, ওই ব্যক্তি গৌরীর সাবেক স্বামী কুণাল স্প্র্যাট। তবে ভাইরাল ছবিটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১০ সালে কুণাল স্প্র্যাটকে বিয়ে করেন গৌরী। প্রায় এক দশক একসঙ্গে থাকার পর তাঁদের বিচ্ছেদ হয়। এই দম্পতির একটি ছেলে রয়েছে, যার নাম কুইন স্প্র্যাট। বর্তমানে সে মায়ের সঙ্গেই রয়েছে।

জানা যায়, কুণালও বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন এবং অভিনয় করেছেন। অন্যদিকে গৌরী কাজ করেছেন সৃজনশীল পরামর্শক হিসেবে। ব্যক্তিগত জীবন নিয়ে দুজনই বরাবরই প্রচারবিমুখ। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের উপস্থিতি খুবই সীমিত।

এদিকে, ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরীকে বিয়ে করেন আমির খান। অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের পাশাপাশি কয়েকজন পরিচিত অতিথিও উপস্থিত ছিলেন।

বিয়ের অনুষ্ঠানে আমিরের সন্তান আইরা, জুনেইদ ও আজাদকে দেখা গেলেও তাঁর সাবেক দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও উপস্থিত ছিলেন না। যদিও অতীতে বিচ্ছেদের পরও তাঁদের সঙ্গে আমিরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা একাধিকবার সামনে এসেছে।

উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। সেই সংসারও ২০২১ সালে ভেঙে যায়। এরপর গৌরী স্প্র্যাটকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউডের এই অভিনেতা।