আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

অক্টোবরে ইউপি ভোটের প্রস্তুতি

Tania Jaha02-07-2026 04:12:43 PMদেখেছেন 64 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অক্টোবরে ইউপি ভোটের প্রস্তুতি

২৪ঘণ্টা অনলাইন: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংশোধন কার্যক্রমও শেষ পর্যায়ে রয়েছে। ইসি সূত্রে জানা গেছে, চলতি বছরের অক্টোবর মাসে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে পারে। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করতে সরকার কাজ করছে। এ জন্য প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকার বাজেট প্রয়োজন হবে, যার মধ্যে শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্যই দুই হাজার কোটির বেশি টাকা লাগতে পারে।

তিনি বলেন, বাজেট ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। এরপর কমিশন তাদের প্রস্তুতির আলোকে নির্বাচনের তফসিল ও আয়োজন চূড়ান্ত করবে।

অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালা সংশোধনের কাজও প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে সংশোধিত খসড়া জনমত ও অংশীজনদের মতামতের জন্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ বাতিল, পোস্টার ব্যবহার নিষিদ্ধ, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থা বাতিল এবং নির্বাচনী প্রচারে কিছু জনপ্রতিনিধির অংশগ্রহণ সীমিত করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি অতি সংখ্যক প্রার্থিতা ঠেকাতে জামানতের পরিমাণ বৃদ্ধির প্রস্তাবও রাখা হয়েছে।

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনের মতামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন এনে আইন ও বিধিমালা চূড়ান্ত করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ছোট পরিসরের নির্বাচন হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই ভোট আয়োজন শুরু হতে পারে।

ইসি কর্মকর্তাদের মতে, দীর্ঘদিন পর স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপক রাজনৈতিক অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হওয়ায় এবারের ভোট অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্র প্রস্তুত, নির্বাচনী সামগ্রী সংগ্রহ এবং মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়সহ বিভিন্ন প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর তৎপরতাও বেড়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী বাছাই ও মাঠপর্যায়ের প্রচার কার্যক্রম শুরু করেছে। বিভিন্ন এলাকায় গণসংযোগ, সামাজিক অনুষ্ঠান এবং স্থানীয় উন্নয়ন ইস্যুতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর দল পূর্ণ শক্তি নিয়ে ভোটের মাঠে নামবে। অন্যদিকে জামায়াতে ইসলামী বেশ কয়েকটি সিটি করপোরেশনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এনসিপিও উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রথম দফায় ১০০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে এবং দ্বিতীয় ধাপে আরও প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হওয়া এই প্রক্রিয়া আগামী মাসগুলোতে জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

অক্টোবরে ইউপি ভোটের প্রস্তুতি | ২৪ঘণ্টা