আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

অভিনেত্রী দুরেফিশানকে ঘিরে বিয়ের গুঞ্জন

Razia02-07-2026 01:04:36 PMদেখেছেন 63 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অভিনেত্রী দুরেফিশানকে ঘিরে বিয়ের গুঞ্জন

২৪ঘণ্টা অনলাইন : পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিয়ের জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হচ্ছে, জনপ্রিয় এই অভিনেত্রী নাকি পাকিস্তানের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার রাজাব বাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন। এমনকি তাদের বিয়ের প্রস্তুতিও চলছে বলে গুঞ্জন ছড়িয়েছে।

যদিও এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একাংশের ভক্তরা যেখানে গুঞ্জনকে সত্য বলে ধরে নিচ্ছেন, অন্যদিকে অনেকেই এটিকে নিছক কল্পনা ও ভিত্তিহীন প্রচারণা হিসেবে দেখছেন।

গুঞ্জনের আগুনে নতুন করে ঘি ঢেলে দেয় দুরেফিশানের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট যশওয়া আনজুমের একটি মন্তব্য। একটি ভাইরাল পোস্টের নিচে তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, এমন খবর তিনি বিশ্বাসই করতে পারছেন না এবং এই ধরনের সম্ভাবনাকে সম্পূর্ণ অস্বীকার করেন।

তার মন্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে অনেক নেটিজেন এটিকে গুঞ্জনের অসারতার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করতে শুরু করেন। তাদের মতে, অভিনেত্রীর ঘনিষ্ঠ একজনের এমন প্রতিক্রিয়া পুরো বিষয়টিকেই প্রশ্নের মুখে ফেলেছে।

এদিকে আলোচিত এই প্রসঙ্গে এখনও পর্যন্ত দুরেফিশান সেলিম কিংবা রজব ভাটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। ফলে সম্পর্ক কিংবা বিয়ের দাবিগুলো আপাতত গুঞ্জনের পর্যায়েই রয়ে গেছে।

উল্লেখ্য, ২০২০ সালে টেলিভিশন নাটকে যাত্রা শুরু করেন দুরেফিশান সেলিম। অল্প সময়ের মধ্যেই তিনি পাকিস্তানি নাট্যাঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখে পরিণত হন। ‘ক্যায়সি তেরি খুদগার্জি’, ইস্ক মুরসেদ এবং ‘সানওয়াল ইয়ার পিয়া’সহ একাধিক দর্শকপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুরস্কারের মনোনয়নও পেয়েছেন এই অভিনেত্রী।

এএডি/