আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

স্বদেশে ফেরার প্রত্যয় শেখ হাসিনার

Tania Jaha29-06-2026 12:50:59 AMদেখেছেন 67 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
স্বদেশে ফেরার প্রত্যয় শেখ হাসিনার

২৪ঘণ্টা অনলাইন: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জানিয়েছেন, সব ধরনের রাজনৈতিক ও আইনি বাধা অতিক্রম করে তিনি চলতি বছরই দেশে ফিরবেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করলেও বাংলাদেশের জনগণ, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি নিজের অঙ্গীকারের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তার দেশে ফেরা ব্যক্তিগত কোনো বিষয় নয়; বরং জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে এটি সম্পৃক্ত।

তিনি বলেন, ক্ষমতার জন্য নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তিনি রাজনীতি করে আসছেন। অতীতের নানা সংকট ও হামলার প্রসঙ্গ টেনে তিনি জানান, ভয় বা প্রতিকূলতা তাকে দমাতে পারেনি এবং এবারও তিনি জনগণের পাশে দাঁড়াতে দেশে ফিরবেন।

আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দলটি দেশের ইতিহাস ও জনগণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নানা প্রতিকূলতার মধ্যেও আওয়ামী লীগ অতীতে যেমন ঘুরে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যাবে।

তিনি দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থারই বহিঃপ্রকাশ। একই সঙ্গে দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও মামলাগুলোর সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক পুনরুত্থান কোনো প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না, বরং জনগণের শক্তির ওপর নির্ভরশীল।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, দেশের গণতন্ত্র, জাতীয় চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ রক্ষায় তিনি সংগ্রাম চালিয়ে যাবেন।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি তার দায়বদ্ধতা আজও অটুট রয়েছে এবং জনগণ একসময় আবারও তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে বলে তিনি বিশ্বাস করেন।