আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

২০ কোটি না দিলে প্রাণনাশের হুমকি

Tania Jaha29-06-2026 12:44:24 AMদেখেছেন 66 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
২০ কোটি না দিলে প্রাণনাশের হুমকি

২৪ঘণ্টা অনলাইন: বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠিকে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এবার তার কাছে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে অজ্ঞাত এক ব্যক্তি। দাবি পূরণ না হলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত ২৭ জুন রোহিত শেঠির মুম্বাই অফিসে একটি ফোনকল আসে। কলকারী নিজেকে পরিচয় না দিয়ে ২০ কোটি টাকা দাবি করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে অর্থ না দিলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেন।

ঘটনার পরপরই রোহিত শেঠির টিম মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং হুমকিদাতাকে শনাক্ত করতে কলের উৎস ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত যাচাই করছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঘটনার সঙ্গে কুখ্যাত লরেন্স বিষ্ণোই চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। যদিও এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এই হুমকির দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতেও রোহিত শেঠির মুম্বাইয়ের বাসভবন লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই ঘটনায় তদন্ত করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ এবং পরে একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ এই হুমকির ঘটনায় বলিউড অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০ কোটি না দিলে প্রাণনাশের হুমকি | ২৪ঘণ্টা