আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বিয়ের সাজে মুগ্ধতা ছড়ালেন বুবলী

Anisur Rahman20-06-2026 11:21:22 PMদেখেছেন 56 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিয়ের সাজে মুগ্ধতা ছড়ালেন বুবলী

২৪ঘণ্টা  অনলাইন : কয়েক দিন আগে দ্বিতীয় সন্তানের মা হওয়ার খবর জানিয়ে আলোচনায় আসেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। সেই আলোচনা না থামতেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বধূবেশের নতুন ছবি প্রকাশ করে নজর কাড়লেন তিনি।

শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন বুবলী। ছবিতে তাকে দেখা যায় বেগুনি রঙের নকশাখচিত লেহেঙ্গায়। তবে এটি ব্যক্তিগত কোনো আয়োজনের ছবি নয়; একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজের অংশ হিসেবেই এই সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী।

ভারী কারুকাজ করা লেহেঙ্গার সঙ্গে সাদা গয়না এবং কপালে কালো পাথরের টিকলিতে নিজেকে সাজিয়েছেন বুবলী। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অন্য সব রঙ তো কেবলই রঙ, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।’

পোস্টে অনেকেই তার সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ জানতে চেয়েছেন, নবজাতক কন্যা শারলিন খানের ছবি কবে প্রকাশ করবেন। তবে, এসব মন্তব্যের কোনো জবাব দেননি অভিনেত্রী।প্রসঙ্গত, সম্প্রতি বুবলী জানান, তার ও শাকিব খানের সংসারে দ্বিতীয় সন্তানের আগমন ঘটেছে। কন্যাসন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান। যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি শাকিব খান। অন্যদিকে, বুবলীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পিনিক’ সিনেমায়। জাহিদ জুয়েল পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী ছিলেন আদর আজাদ।
 

বিয়ের সাজে মুগ্ধতা ছড়ালেন বুবলী | ২৪ঘণ্টা