আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
কৃষি সমাচার

১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ

Tania Jaha13-06-2026 11:44:52 PMদেখেছেন 94 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ

২৪ঘণ্টা অনলাইন : সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির সফল বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর তদারকি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। 

১২ মে মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তা, বিভিন্ন প্রকল্প পরিচালক এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত উন্নয়ন পরিকল্পনা এবং সরকারের দলীয় অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই এর মূল উদ্দেশ্য।

তিনি মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশের বিভিন্ন এলাকায় যারা কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন, তাদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। সরকারের জনগণের প্রতি অঙ্গীকার বাস্তবায়নে সকলের আন্তরিক ও সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, কর্মসূচির প্রতিটি কার্যক্রমের তথ্য-উপাত্ত ও প্রমাণ সংরক্ষণ করতে হবে, যাতে প্রয়োজন হলে জনগণের সামনে বাস্তব অগ্রগতি তুলে ধরা যায়। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কী ধরনের সুবিধা পেয়েছে, সে বিষয়ে স্বচ্ছ তথ্য সংরক্ষণ ও প্রচারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সহজভাবে অবহিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, শুধুমাত্র ওয়েবসাইটভিত্তিক তথ্য প্রদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে দৃশ্যমান ও জনবান্ধব তথ্যপ্রকাশ নিশ্চিত করতে হবে। বিশেষ করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দেন তিনি, যাতে জনগণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে পারে।

সভায় মন্ত্রী বলেন, “আমি চাই এমন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ গড়ে উঠুক, যেখানে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবো— সরকারের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে এবং জনগণ তার সুফল পাচ্ছে।”

সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।