আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
কৃষি সমাচার

নড়াইলে কৃষি বিষয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’

Tania Jaha10-06-2026 08:42:55 PMদেখেছেন 101 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নড়াইলে কৃষি বিষয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’

২৪ঘণ্টা অনলাইন:  ১০ জুন বুধবার নড়াইল জেলায়  ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। 

সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির ও  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. মোসাদ্দেক হোসেন। 

স্বাগত বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান।

এ অনুষ্ঠানে নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলু, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ -এ বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি,পরিবেশ বান্ধব চাষাবাদ, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি সচেতনতা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষকদের আরও সম্পৃক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীরা কৃষি বিষয়ক বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন। 

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক-কৃষানী, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।