আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

রাজধানীতে নকল ওষুধ চক্রের বিস্তার

Tania Jaha09-06-2026 01:55:30 PMদেখেছেন 65 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রাজধানীতে নকল ওষুধ চক্রের বিস্তার

২৪ঘন্টা অনলাইন: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কেরানীগঞ্জ ও পুরান ঢাকার বিভিন্ন অলিগলিতে এসব ওষুধ তৈরির কারখানা গড়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিটফোর্ড ওষুধ মার্কেটের একাধিক অসাধু ব্যবসায়ী এই চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

অনুসন্ধানে উঠে এসেছে, জীবনরক্ষাকারী বিভিন্ন ওষুধ—ডায়াবেটিস, অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল সিরাপ, ইনজেকশনসহ নানা ধরনের ওষুধ নকল করে বাজারজাত করা হচ্ছে। এসব ওষুধ সেবনে রোগীদের অবস্থার অবনতি এমনকি মৃত্যুঝুঁকিও তৈরি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি র‌্যাব রাজধানীর উত্তরা, গুলশান, নয়াবাজার, শ্যামপুর, কদমতলী ও কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ ও উৎপাদন সরঞ্জাম উদ্ধার করে ধ্বংস করেছে। অভিযানে জড়িতদের বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডও দেওয়া হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এ জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, এককভাবে এই অপরাধ দমন করা সম্ভব নয়, এজন্য সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অন্যদিকে অনুসন্ধানে জানা গেছে, পুরান ঢাকার মিটফোর্ড, বাবুবাজার ও ইসলামপুর এলাকায় একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে নকল ওষুধ উৎপাদন ও বিতরণের সঙ্গে জড়িত। এসব ওষুধ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, নকল ওষুধ সেবনে কিডনি বিকলসহ নানা জটিলতা দেখা দিতে পারে এবং শিশুদের ক্ষেত্রে প্রাণহানির ঝুঁকি আরও বেশি। তারা ওষুধ বিক্রি ও বিতরণে কঠোর নজরদারি এবং ফার্মাসিস্ট ছাড়া বিক্রি বন্ধের ওপর জোর দেন।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযান অব্যাহত থাকলেও জনবল সংকট ও সীমিত সক্ষমতার কারণে পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এ খাতে নজরদারি ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

রাজধানীতে নকল ওষুধ চক্রের বিস্তার | ২৪ঘণ্টা