আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ঈদের দিন বৃষ্টি সম্ভাবনা কতটুকু

Tania Jaha27-05-2026 12:31:51 PMদেখেছেন 385 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঈদের দিন বৃষ্টি সম্ভাবনা কতটুকু

২৪ঘণ্টা অনলাইন : রাজধানীতে ২৭  মে সকালের বৃষ্টিতে অনেক স্থানে পানি জমে গেছে। সকালের বৃষ্টি দেখে মনে হচ্ছে যেন বর্ষাকাল শুরু হয়েছে। বাস্তবে দেশে বৃষ্টি ঝরানো মৌসুমি বায়ু প্রবেশের আরও দেরি আছে। শুধু রাজধানীতে নয়, বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এই তিন ঘণ্টায় ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, দেশের নানা প্রান্তে দিনভর বৃষ্টি হতে পারে। তবে তা হবে বিচ্ছিন্নভাবে। এই বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে আগামী শনিবার পর্যন্ত। অর্থাৎ ঈদের দিনের বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। এর মধ্যেই পশুর হাট জমে উঠেছে। আবার ঈদে লাখো মানুষ এখন ঘরমুখী। এর মধ্যে এই বৃষ্টি পশুর হাটে এবং মানুষের যাত্রাপথে বিপত্তি সৃষ্টি করেছে।

২৭ মে সকালে আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানিয়েছে, আগামী অন্তত ৬ ঘণ্টায় খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এ ছাড়া টাঙ্গাইল, নেত্রকোনা ও ময়মনসিংহের কিছু এলাকায় অন্তত ২ থেকে ৩ ঘণ্টা বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ প্রথম আলোকে বলেন, বৃষ্টির কারণ গভীর সঞ্চারণশীল মেঘমালার বিস্তার। এটা স্থানিক মেঘ। একটি নির্দিষ্ট স্থানে কিছু সময়ের জন্য বৃষ্টি ঘটায় এ মেঘ। মেঘের স্তর এত নিচুতে থাকে যে এ থেকে কোথায় বৃষ্টি হবে অনেক সময় তা নির্দিষ্ট করে বলাও দুরূহ হয়ে পড়ে।

এখন বৃষ্টির যে ধারা শুরু হয়েছে তা অন্তত তিন দিন চলতে পারে বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক। তিনি বলেন, এ বৃষ্টি হতে পারে থেমে থেমে এবং বিচ্ছিন্নভাবে। একটানা এক জায়গায় থাকার সম্ভাবনা কম।

রাজধানীতে সকাল সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদন লেখার সময় আকাশ মেঘলা ছিল। ছিপ ছিপ করে বৃষ্টিও হচ্ছিল। তবে রাজধানীতে আগামী কয়েক ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানান আবহাওয়া এ কে এম নাজমুল হক।

আগামীকাল কেমন থাকতে পারে আবহাওয়া

বৃষ্টির যে ধারা শুরু হয়েছে, তা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আগামীকাল পবিত্র ঈদুল আজহার দিন রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বিভাগের বেশির ভাগ স্থানে বৃষ্টি হতে পারে জানান এ কে এম নাজমুল হক। তিনি বলেন, রাজধানীতে আগামীকাল সকালের দিকে বৃষ্টি হতে পারে। তবে রাজধানীতে কতটুকু বৃষ্টি হবে তা এ মুহূর্তে নিশ্চিত করে না বলা গেলেও ওই তিন বিভাগ এবং ঢাকা বিভাগের পূর্ব প্রান্তে বৃষ্টি হতে পারে।

ঈদের দিন বৃষ্টি সম্ভাবনা কতটুকু | ২৪ঘণ্টা