আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বিদেশি থ্রিলারে সালমান খান

Tania Jaha24-05-2026 01:43:10 PMদেখেছেন 75 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিদেশি থ্রিলারে সালমান খান

২৪ঘণ্টা অনলাইন: বলিউড ছাড়িয়ে এবার এক ভিনদেশি সিনেমায় দেখা গেল সুপারস্টার সালমান খানকে। আরব ভিত্তিক অ্যাকশন থ্রিলার মুভি ‘সেভেন ডগস’-এ একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে এই নায়ককে। সম্প্রতি মিশরে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

নতুন এই চলচ্চিত্রে সালমানের অ্যাকশন অবতারের ঝলক এবং ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নায়কের ভক্তদের মাঝে এটি এখন আলোচনায়। সিনেমাটির প্রিমিয়ারের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রিমিয়ার অনুষ্ঠানে মূল চরিত্রদের পাশাপাশি অনুষ্ঠানস্থল জুড়ে থাকা সালমান খানের একটি বিশাল পোস্টার সবার নজর কাড়ে। 

সেখানে উপস্থিত অনেক অতিথিকেই অভিনেতার পোস্টারের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায়। কাজের ব্যস্ততার কারণে সালমান নিজে প্রিমিয়ারে উপস্থিত থাকতে না পারলেও অনুষ্ঠান জুড়ে তার জনপ্রিয়তার আবহ ছিল স্পষ্ট। বিশেষ করে সিনেমাটির একটি দৃশ্যে প্রধান অভিনেতা করিম আব্দেল আজিজ ও আহমেদ ইজের সঙ্গে সালমানের ইংরেজি সংলাপের ক্লিপিং ভাইরাল হওয়ার পর অনুরাগীদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।

‘সেভেন ডগস’ সিনেমাটিতে সালমান খান ছাড়াও আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক ও ভারতীয় তারকা অভিনয় করেছেন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত এবং বিশ্বখ্যাত অভিনেত্রী মনিকা বেলুচ্চি।

বিদেশি থ্রিলারে সালমান খান | ২৪ঘণ্টা