আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বরুণের প্রশংসায় আবেগপ্রবণ বাবা ডেভিড

Tania Jaha24-05-2026 01:37:39 PMদেখেছেন 83 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বরুণের প্রশংসায় আবেগপ্রবণ বাবা ডেভিড

২৪ঘণ্টা অনলাইন: বলিউডের জনপ্রিয় রোম্যান্টিক-কমেডি ঘরানার ছবিতে আবারও ফিরছেন অভিনেতা বরুণ ধাওয়ান। আর বরাবরের মতোই ছেলের এই প্রত্যাবর্তনের পেছনের কারিগর তার বাবা, খ্যাতিমান পরিচালক ডেভিড ধাওয়ান। মুক্তির অপেক্ষায় থাকা এই জুটির নতুন সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’। এটি বাবা-ছেলের একসঙ্গে চতুর্থ কাজ।

মুম্বাইয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। আর সেই মঞ্চেই ছেলেকে পাশে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন পরিচালক ডেভিড ধাওয়ান। ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে একপর্যায়ে কেঁদে ফেলেন তিনি। প্রকাশ্য মঞ্চে বরুণকে জড়িয়ে ধরে প্রবীণ এই পরিচালক বলেন, ‘এমন ছেলে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।’

অনুষ্ঠানে আবেগাপ্লুত ডেভিড ধাওয়ান বলেন, ‘সন্তান হিসেবে বরুণ এককথায় দারুণ। সে সবসময় আমার খেয়াল রাখে। আমার প্রতিটি অসুস্থতার দিনগুলোতে ও শক্ত হাতে পরিস্থিতি সামলেছে, পাশে থেকেছে। এমনও হয়েছে, আমি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ও ওখানেই আমার পাশে ঘুমিয়েছে। একজন বাবার আর কী-ই বা চাওয়ার থাকতে পারে?’

ছেলের পেশাদারিত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘অভিনেতা হিসেবে ও দিন দিন দারুণ উন্নতি করছে। পরিচালক হিসেবে আমার যে চাহিদা, ও সেটা পুরোপুরি মেটাতে পারে। সে সব তো ঠিক আছে। কিন্তু একজন বাবা হিসেবে আমি বলব, বরুণের মতো ছেলে যেন সবার ঘরে জন্মায়।’

বাবার মুখে এমন প্রশংসা শুনে মঞ্চেই আবেগপ্রবণ হয়ে পড়েন ‘অক্টোবর’ খ্যাত অভিনেতা বরুণ ধাওয়ান। বাবাকে কাঁদতে দেখে নিজেকে ধরে রাখতে পারেননি তিনিও। পরম মায়ায় বাবাকে জড়িয়ে ধরেন এবং কপালে চুমু খেয়ে তাকে শান্ত করার চেষ্টা করেন। বাবা-ছেলের এই ভালোবাসার মুহূর্তটি উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।