আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

রোনালদোকে ছাড়িয়ে সেরা অন্য তারকা

Tania Jaha23-05-2026 03:13:54 PMদেখেছেন 62 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রোনালদোকে ছাড়িয়ে সেরা অন্য তারকা

২৪ঘণ্টা অনলাইন: ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল হলেও মেজর শিরোপা পাওয়া হচ্ছিল না ক্রিশ্চিয়ানো রোনালদোর। দীর্ঘ অপেক্ষার পর এবার সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়েছে তার দল। তবে প্রো লিগের মৌসুমসেরার পুরস্কারটা পাননি রোনালদো। তাকে টপকে আল-নাসর ও পর্তুগাল জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্স এই পুরস্কার বাগিয়ে নিলেন।

সৌদি প্রো লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে রোনালদো জোড়া গোল করে আল-নাসরের বড় জয় নিশ্চিত করেন। তারা দামাককে হারিয়েছে ৪-১ ব্যবধানে। এ নিয়ে এবারের লিগে ২৮ এবং পেশাদার ক্যারিয়ারে ৯৭৩তম গোল করলেন রোনালদো। তবে গোল-অ্যাসিস্টসহ পুরো পারফরম্যান্স মিলিয়ে তাকে ছাপিয়ে গেলেন ফেলিক্স। যদিও তিনি ২০ গোলের পাশাপাশি করেছেন ১৩ অ্যাসিস্ট।

এ ছাড়া মৌসুমের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ছিলেন কলম্বিয়ান ফরোয়ার্ড হুলিয়ান কুইনোনেস ও ইংল্যান্ড স্ট্রাইকার ইভান টনি। সেরা গোলদাতার তালিকায় তারা যথাক্রমে শীর্ষ দুইয়ে ছিলেন। অন্যদিকে, এটাই ছিল সৌদি ক্লাবটিতে ফেলিক্সের প্রথম মৌসুম। চেলসি থেকে ৩০ মিলিয়নে (প্রাথমিক ফি) তিনি চেলসি থেকে দুই বছরের চুক্তিতে আল-নাসরে যোগ দিয়েছিলেন।

মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘ফুটবল খেলতে পারাটা আমার জন্য আনন্দের, বিশেষত নিজের পজিশনে। কোচ আমাকে অনেক আত্মবিশ্বাসী করেছেন, তিনি আমাকে দলকে সামনে নিয়ে যাওয়ার, প্রয়োজনমতো সাহায্য করার এবং মনোযোগী হতে প্রেরণা দিয়েছেন। আর যখনই এসবের সমন্বয় ছিল, তখন সব ঠিকঠাকই হয়।’

অন্যদিকে, মৌসুমের সেরা কোচের পুরস্কার জিতেছেন আল-নাসর কোচ জর্জ জেসুস। তিনি বলেন, ‘এই জয় সবার এবং বিশেষ করে ক্রিশ্চিয়ানোর। কারণ এর আগপর্যন্ত তিনি সৌদি আরবের কোনো টাইটেল জিততে পারেননি। আমি এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম, বলেছিলাম তাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করব। চলো শিরোপা জিতি এবং আমি বিদায় নিই। আমার জন্য এখানেই শেষ। আল-নাসরের সঙ্গে শেষ ম্যাচটা সম্পন্ন করলাম।’