আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

বিশ্বকাপ নিয়ে শঙ্কায় মার্টিনেজ

Tania Jaha23-05-2026 02:52:54 PMদেখেছেন 68 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিশ্বকাপ নিয়ে শঙ্কায় মার্টিনেজ

২৪ঘণ্টা অনলাইন: বিশ্বকাপের আগমুহূর্তে আর্জেন্টিনা শিবিরে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে। সম্প্রতি ইউরোপা লিগের ফাইনালের ওয়ার্ম-আপে হাতে চোট পেয়েছিলেন অ্যাস্টন ভিলা এফসি’র এই গোলরক্ষক। অবশ্য চোট নিয়েই পুরো ম্যাচ খেলেছেন এবং ৩-০ গোলের জয়ে শিরোপাও জিতেছে তার ক্লাব অ্যাস্টন ভিলা।

দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন বলছে, এক্স-রে রিপোর্টে মার্টিনেজের চোটের বিষয়টি নিশ্চিত হয়েছে। আর্জেন্টাইন গোলরক্ষকের ডান হাতের আঙুলে ছোট একটি ফ্র্যাকচার ধরা পড়েছে। আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন হবে না, তবে প্রায় ২০ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

তবে আশা করা হচ্ছে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন, যদিও প্রস্তুতি ম্যাচগুলোতে তাকে পাচ্ছে না মেসিরা।

গত পাঁচ বছরে আর্জেন্টিনা দলের অন্যতম ভরসার প্রতীক হয়ে ওঠা মার্টিনেজের তাই বিশ্বকাপ-পূর্ব দুটি প্রীতি ম্যাচ মিস করার সম্ভাবনা প্রায় নিশ্চিত। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আগামী ৬ জুন আর্জেন্টিনা টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে। এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে খেলবে আইসল্যান্ডের বিপক্ষে।

ইউরোপা লিগের ফাইনাল শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলছিলেন, “ওয়ার্ম-আপে আমার আঙুল ভেঙে যায়। তবে সব কিছুরই ভালো দিক আছে। আমি সারাজীবন এমন পরিস্থিতির মধ্য দিয়েই খেলেছি, এখনও খেলছি।”

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’তে আছে আর্জেন্টিনা। একই গ্রুপে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বর্তমান চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ ১৬ জুন, আলজেরিয়ার বিপক্ষে।