আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

অপূর্বর লেখা গল্পে নাটক ‘অচেনা আমি’ আসছে ঈদে

Tania Jaha07-05-2026 06:36:22 PMদেখেছেন 95 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অপূর্বর লেখা গল্পে নাটক ‘অচেনা আমি’ আসছে ঈদে

২৪ঘণ্টা অনলাইন: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর গল্প ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘অচেনা আমি’। তানিম রহমান অংশু পরিচালিত এই নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা। সম্প্রতি নাটকটির ফার্স্ট লুক পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই এটি দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি করেছে। 

নাটকটি প্রসঙ্গে নিজের অনুভূতির কথা জানিয়ে অপূর্ব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সব চেহারাই কি চেনা? নাকি সব চেনা মানুষের আড়ালেও লুকিয়ে থাকে এক অচেনা আমি? ভালোবাসা আর আত্মপরিচয়ের এক অদ্ভুত সমীকরণ নিয়ে আসছি আমরা। অভিনেতা হিসেবে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয় হলেও এই নাটকের মাধ্যমে লেখক হিসেবে নতুনভাবে হাজির হচ্ছেন তিনি। এটি তার লেখা দ্বিতীয় চিত্রনাট্য; এর আগে নিজের পরিচালিত একটি টেলিফিল্মের চিত্রনাট্য লিখেছিলেন তিনি।

পরিচালক তানিম রহমান অংশু জানান, ‘অচেনা আমি’ মূলত একটি রোম্যান্টিক ঘরানার নাটক। তবে চিরাচরিত প্রেমের গল্পের পাশাপাশি এতে মানুষের জীবনের গভীর উপলব্ধি এবং প্রিয়জনকে হারিয়ে পুনরায় খুঁজে পাওয়ার এক মানবিক গল্প ফুটে উঠেছে। নির্মাতা আরও জানান, এই কাজের নেপথ্যে অপূর্বর সৃজনশীল ভাবনা নাটকটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি জিয়াউল ফারুক অপূর্বর গল্প ভাবনায় এর আগেও বেশ কিছু দর্শকপ্রিয় নাটক নির্মিত হয়েছে। ২০০৭ সালে চয়নিকা চৌধুরীর পরিচালনায় তার লেখা প্রথম নাটক ‘স্বপ্নের নীল পরী’ প্রচারিত হয়। এরপর ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’ ও ‘ফিরে আসা’সহ অসংখ্য নাটক তার গল্পে নির্মিত হয়েছে। জানা গেছে, কোরবানির ঈদের দ্বিতীয় দিন ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত করা হবে।