আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

নিরাপত্তা না দেখে থালাপতির ভক্ত কাঁদলেন

Tania Jaha07-05-2026 06:29:54 PMদেখেছেন 83 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নিরাপত্তা না দেখে থালাপতির ভক্ত কাঁদলেন

২৪ঘণ্টা অনলাইন: দক্ষিণী সুপারস্টার ও রাজনৈতিক থালাপতি বিজয়ের বাড়ির সামনে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না দেখে কান্নায় ভেঙে পড়েছেন এক ভক্ত। বৃহস্পতিবার সকালে এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, থালাপতির বাড়ির সামনে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করার পর ক্ষোভ ও আবেগে ফেটে পড়েন ওই অনুরাগী। 

প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা যায়, থালাপতি বিজয়ের বাড়ির সামনের নিরাপত্তা ব্যবস্থা হঠাৎ সরিয়ে নেওয়াকে কেন্দ্র করে ওই ভক্ত বিচলিত হয়ে পড়েন। বুধবার পর্যন্ত সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও বৃহস্পতিবার সকালে দৃশ্যপট বদলে যায়। প্রিয় নেতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ওই ভক্ত সেখানে উপস্থিত সংবাদকর্মীদের কাছে নিজের হতাশা ব্যক্ত করেন।

কান্নাজড়িত কণ্ঠে ওই অনুরাগী বলেন, থালাপতি বিজয় অবশ্যই মুখ্যমন্ত্রী হবেন। সংবাদমাধ্যম যা-ই বলুক না কেন, তিনিই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন। যত বাধাই আসুক, তিনি সব জয় করে এগিয়ে যাবেন। এত কষ্ট করে এই পর্যায়ে আসার পর এমন পরিস্থিতি দেখে খুব কষ্ট হচ্ছে। এখানে একজন পুলিশ সদস্যও নেই। কী বলব বুঝতে পারছি না।

সম্প্রতি ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছে বিজয়ের দল ‘টিভিকে’। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা। এর ফলে দীর্ঘদিনের প্রভাবশালী দল ডিএমকে ও এআইএডিএমকে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে নেমে গেছে।।