আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

প্রাথমিক আলোচনায় মেসিদের বিপক্ষে মাঠে নামতে পারে পাকিস্তান

, শুরু

Tania Jaha19-04-2026 03:47:07 PMদেখেছেন 73 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্রাথমিক আলোচনায় মেসিদের বিপক্ষে মাঠে নামতে পারে পাকিস্তান

২৪ঘণ্টা অনলাইন: ফুটবল উন্নয়নের অংশ হিসেবে পাকিস্তান ও আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের মধ্যে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে- পাকিস্তান ফুটবল ফেডারেশন ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মধ্যে একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে কোচিংয়ের মানোন্নয়ন, টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম ও একটি সম্ভাব্য প্রীতি ম্যাচসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়।

উভয় পক্ষ একটি সুসংগঠিত উন্নয়ন উদ্যোগের অধীনে আর্জেন্টাইন কোচদের পাকিস্তান সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। এছাড়া পাকিস্তানের ফুটবল কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে একটি বিস্তৃত কারিগরি সহযোগিতা কাঠামোর সন্ধান করা হয়েছে।

আর্জেন্টিনায় পাকিস্তানি দূতাবাসে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেছেন রাষ্ট্রদূত হাসান আফজাল খান। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সৈয়দ মহসিন গিলানি এবং তার দল। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিপণন পরিচালক ফ্রান্সিস্কো লেমিও ছিলেন। বিবৃতি অনুযায়ী, রাষ্ট্রদূত হাসান বলেছেন যে, এই উদ্যোগটি ‘সহযোগিতা জোরদার করার এবং পাকিস্তানের ফুটবলের প্রসারে অবদান রাখার একটি চমৎকার সুযোগ’ তৈরি করেছে।

যদি প্রস্তাবিত এই প্রীতি ম্যাচটি চূড়ান্ত হয়, তবে তা ফিফা বিশ্বকাপের পর অনুষ্ঠিত হবে। কোনো আনুষ্ঠানিক ঘোষণার আগে উভয় ফেডারেশনই এর বিভিন্ন লজিস্টিক (যাতায়াত ও ব্যবস্থাপনা) এবং কারিগরি দিক নিয়ে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে। সূত্রগুলো জোর দিয়ে জানিয়েছে যে, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রীতি ম্যাচ বা আনুষ্ঠানিক কোনো উন্নয়ন কর্মসূচি সম্পর্কে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগে আরও সমন্বয়ের প্রয়োজন রয়েছে।