আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

মেসির সঙ্গে তিক্ত সম্পর্কের জেরে পদত্যাগ করলেন মাশ্চেরানো

Tania Jaha19-04-2026 03:32:24 PMদেখেছেন 71 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মেসির সঙ্গে তিক্ত সম্পর্কের জেরে পদত্যাগ করলেন মাশ্চেরানো

২৪ঘণ্টা অনলাইন: সম্প্রতি ব্যক্তিগত কারণ দেখিয়ে সম্প্রতি ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হ্যাভিয়ের মাশ্চেরানো। তবে এর পেছনে রয়েছে অন্য কারণ। মায়ামির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির সঙ্গে সঙ্গে সম্পর্কে ফাটলের কারণেই সরে দাঁড়িয়েছেন মাশ্চেরানো! 

গত সপ্তাহে নিউইয়র্ক রেড বুলসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ইন্টার মায়ামি। ম্যাচের পর ড্রেসিংরুমে এক উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ‘দ্য অ্যাথলেটিক’-এর খবর অনুযায়ী, সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত মঙ্গলবার পদত্যাগ করেন মায়ামি কোচ।

তবে এই শান্তির শুরুটা আরও আগে। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলো থেকে ন্যাশভিলের কাছে হেরে বিদায় নিয়েছিল মায়ামি। যে দলকে গত মৌসুমে অনায়াসে হারিয়েছিল তারা, তাদের কাছে এমন হার মেনে নিতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। এর পর থেকেই ড্রেসিংরুমে একটা গুমোট ভাব ছিল। ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, মাশ্চেরানোর বিদায়ের পেছনে এই ব্যর্থতার দায়ও কম নয়।  

বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও হ্যাভিয়ের মাশ্চেরানো। কিন্তু কোচ আর খেলোয়াড়ের সম্পর্ক আলাদা। লক্ষ্য পূরণে দুজনই আপসহীন। সূত্র বলছে, প্রায়ই মেসি-মাশ্চেরানোর মধ্যে তপ্ত আলোচনা বা বিতর্ক হতো। তবে সেটা মাঠের ফুটবলের স্বার্থেই। মাশ্চেরানো কখনোই মেসিকে চ্যালেঞ্জ জানাতে ভয় পেতেন না। 

মাশ্চেরানো সম্পর্কের ফাটল আর বাড়াতে চাননি তাই চাকরিই ছেড়ে দিয়েছেন। মাশ্চেরানো চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন গুইলারমো হয়োস। একাধিক সূত্রের মতে, হয়োসকে বেছে নেওয়ার পেছনে বড় কারণ—মেসির সঙ্গে তার সম্পর্ক। মেসি তাকে নিজের ‘ফুটবল পিতা’র মতো মনে করেন। ক্লাবের ভেতর গুঞ্জন আছে, হয়োস এমন একজন মানুষ, যিনি মেসিকে কখনোই ‘না’ বলেন না।