আলোচিত❯
অবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ‘হাফ টাইম শো’র ঘোষণা ফিফার

Anisur Rahman17-04-2026 12:30:33 AMদেখেছেন 87 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ‘হাফ টাইম শো’র ঘোষণা ফিফার

২৪ঘণ্টা  অনলাইন : এই গ্রীষ্মে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।ওয়াশিংটনে সেমাফর ওয়ার্ল্ড ইকোনমি সামিটে বক্তব্য দিতে গিয়ে ইনফান্তিনো বলেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো ১৯ জুলাই নিউ জার্সিতে বিশ্বকাপ ফাইনালে আমরা হাফ টাইম শো আয়োজন করবো।’

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ইনফান্তিনো জানান, ব্রিটিশ পপ ব্যান্ড কোল্ডপ্লে এবং তাদের প্রধান গায়ক ক্রিস মার্টিন অনুষ্ঠানটি সাজানোর দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, ‘কারা পারফর্ম করবেন তা এখনই বলতে পারছি না, তবে একাধিক শিল্পী থাকবেন। এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় শো; দারুণ কিছু।’যুক্তরাষ্ট্রের ক্রীড়াপ্রেমীরা হাফটাইম শোর সঙ্গে পরিচিত, বিশেষ করে সুপারবোলের মাধ্যমে। তবে ফিফার এই উদ্যোগ বিশ্বজুড়ে এই ধরনের আয়োজনের জনপ্রিয়তা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। 

ফুটবলে অবশ্য ১৫ মিনিটের বিরতিতে সংগীত পরিবেশনা খুবই বিরল। এর অন্যতম কারণ, অনেক সমর্থক এই ধরনের বিনোদন পছন্দ করেন না। ২০১৭ সালে ডিএফবি কাপ ফাইনালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচে জার্মান পপ তারকা হেলেন ফিশারকে দিয়ে হাফটাইম শো করানো হয়েছিল। কিন্তু অলিম্পিক স্টেডিয়ামে অনেক সমর্থক তখন জোরে দুয়ো দেন।

পরে হেলেন ফিশার বলেন, ‘একজন সংগীতশিল্পীকে মাঝে মাঝে এমন পরিস্থিতির মুখোমুখি হতেই হয়। এত বছরে আমার চামড়া মোটা হয়ে গেছে, আর গতকালের পর তো আরও শক্ত হয়েছি। একজন শিল্পী হিসেবে দাঁড়িয়ে সেই ঘনীভূত টেস্টোস্টেরনের শক্তি অনুভব করা ছিল ভিন্ন অভিজ্ঞতা।’তিনি আরও বলেন, ‘আমি এটাকে খুব খারাপভাবে নিইনি। তাদের ক্ষোভ ছিল; তারা কোনো বিনোদন চায়নি।’
সূত্র: গোলডটকম