আলোচিত❯
১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজন১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজন
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

তুমি আমি শুধু’ নিয়ে আসছেন প্রীতম-জেফার

Tania Jaha09-04-2026 04:33:50 PMদেখেছেন 90 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তুমি আমি শুধু’ নিয়ে আসছেন প্রীতম-জেফার

২৪ঘণ্টা অনলাইন: সংগীতের আঙিনায় তারা দুজনেই জনপ্রিয় নাম। একসঙ্গে গান দিয়েও মাতিয়েছেন শ্রোতাদের। তবে এবার আর সুরের ছন্দে নয়, প্রথমবার পর্দায় জুটি হয়ে হাজির হচ্ছেন প্রীতম হাসান ও জেফার রহমান। 

শিহাব শাহীনের পরিচালনায় এই দুই সংগীতশিল্পীকে নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। আগামী ১৪ এপ্রিল, বাংলা নববর্ষ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে ফিল্মটি। 

জানা গেছে, বছরখানেক আগে শুটিং শেষ হয় এই প্রোজেক্টের। কারিগরি কিছু জটিলতা থাকায় আটকে ছিল এর মুক্তি। অবশেষে তা আসছে; সম্প্রতি টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ কর্তৃপক্ষ। ৯ এপ্রিল ওয়েব ফিল্মটির ট্রেলার প্রকাশের কথা রয়েছে। 


ফিল্মটির গল্পের প্রেক্ষাপট নিয়ে নির্মাতা শিহাব শাহীন জানান, একটি মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘তুমি আমি শুধু’। যে মেয়েটি সবসময় নিজের ইচ্ছা ও চাওয়াকে প্রাধান্য দেয় এবং নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে চায়। তার এই স্বাধীনচেতা স্বভাব থেকেই একসময় জীবন ও সম্পর্কের মাঝে নানা জটিলতার সৃষ্টি হয়। সেই টানাপোড়েন ঘিরেই এগিয়েছে চিত্রনাট্য। 

প্রীতম ও জেফার এবারই প্রথম জুটি বাঁধলেও শিহাব শাহীনের সঙ্গে দুজনেরই কাজ করার অভিজ্ঞতা রয়েছে। প্রীতম অভিনয় করেছেন এই নির্মাতার ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ফিল্ম ও ‘ক্যাকটাস’ সিরিজে। অন্যদিকে জেফারকে দেখা গেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে। পরিচালনার পাশাপাশি ‘তুমি আমি শুধু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন শিহাব শাহীন নিজেই। 

তুমি আমি শুধু’ নিয়ে আসছেন প্রীতম-জেফার | ২৪ঘণ্টা