আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
বিনোদন

আইনি জটিলতায় বাদশা-হানি সিং

বার্তা কক্ষ03-04-2026 05:58:27 PMদেখেছেন 90 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আইনি জটিলতায় বাদশা-হানি সিং

২৪ঘণ্টা অনলাইন : সময় বিশেষ ভালো যাচ্ছে না গায়ক বাদশার। তাঁর 'টাটীরি' গানকে কেন্দ্র করে বিতর্কের যে ঢেউ উঠেছিল, তাতে বাদশা কম ভোগেননি। নিন্দা-কটাক্ষের মাঝেই দ্বিতীয় বিয়ে সারেন বাদশা। সেটা নিয়েও সমালোচিত হন বাদশা। অন্য দিকে মুম্বাইয়ের কনসার্টে গিয়ে হানি সিং ও জড়িয়ে পড়েছিলেন নানা বিতর্কে। আর এ বার প্রায় দুই দশক পুরনো একটি গানকে কেন্দ্র করে এবার বড়সড় বিতর্কে জড়ালেন র‍্যাপার হানি এবং বাদশা। তাঁদের গাওয়া 'ভলিউম ওয়ান' গানটি নিয়ে কড়া নির্দেশ দিল্লি হাই কোর্টের।

আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, এই গানটি অবিলম্বে সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে হবে। শুধু পুরো গানই নয়, এর কোনও অংশ, ক্লিপ বা রিমিক্স—কোনও কিছুই অনলাইনে রাখা যাবে না। এই মামলার শুনানিতে আদালত গানের ভাষা ও উপস্থাপনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে। বিচারপতির পর্যবেক্ষণ অনুযায়ী, গানটির কথা অত্যন্ত অশালীন এবং এতে মহিলাদের প্রতি অবমাননাকর মনোভাব প্রকাশ পেয়েছে। আদালত এমনও মন্তব্য করে যে, এই ধরনের কনটেন্ট তাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে।

জানা গিয়েছে, গানটি প্রায় ২০ বছর আগে মুক্তি পেলেও এখনও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও মিউজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে রয়েছে। সেই কারণেই এই নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়। আদালত মনে করে, সময় যতই পেরিয়ে যাক না কেন, এমন কনটেন্ট সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শুধু শিল্পীদেরই নয়, এই গানের সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকেও নোটিশ পাঠিয়েছে আদালত। পাশাপাশি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকেও দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ে স্পষ্ট বার্তা দিয়েছে আদালত, মহিলাদের অসম্মান করে এমন কোনও কনটেন্ট কোনওভাবেই গ্রহণযোগ্য নয়, তা পুরনো হোক বা নতুন।