আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

জন্মদিনে নিজেকে কোটি টাকার মার্সিডিজ উপহার দিলেন অজয়

Tania Jaha03-04-2026 05:45:18 PMদেখেছেন 82 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
জন্মদিনে নিজেকে কোটি টাকার মার্সিডিজ উপহার দিলেন অজয়

২৪ঘণ্টা অনলাইন: জন্মদিনে নিজের জন্য প্রিয় কিছু কেনা কিংবা নিজেকে নতুন কোনো উপহার দেওয়ার মধ্যে এক অন্যরকম আত্মতৃপ্তি কাজ করে। হয়তো এমন অনুভূতি কাজ করেছে বলিউড তারকা অজয় দেবগনের মাঝেও! গত ২ এপ্রিল ৫৬ পেরিয়ে ৫৭তে পা রাখলেন এই নায়ক। আর বিশেষ এই দিনে নিজেকে উপহার দিলেন একটি দামি গাড়ি। 

ভারতীয় গণমাধ্যমের খবর, জন্মদিনে একটি মার্সিডিজ বেঞ্জ এর বিলাসবহুল গাড়ি কেনেন অভিনেতা। আর তা নিয়ে এখন বেশ আলোচনা নায়কের ভক্তমহলে। ভি-ক্লাস মডেলের সেই গাড়িটির দাম আনুমানিক ১ কোটি ৮০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা)। বলা হচ্ছে, নতুন এই গাড়িটি কেনার মাধ্যমে বলিউড কিং শাহরুখ খান ও ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার মতো তারকাদের তালিকায় যুক্ত হলেন তিনি।

গাড়ি বিলাসী হিসেবে পরিচয় রয়েছে অজয় দেবগনের। তার গ্যারেজে আগে থেকেই শোভা পেয়েছে রোলস-রয়েস কুলিনান, মার্সিডিজ-মেব্যাচ জিএলএস-৬০০, বিএমডব্লিউ এক্স-সেভেন এবং বিএমডব্লিউ সেভেন সিরিজের মতো দামি সব গাড়ি। শৌখিন এই অভিনেতা প্রতিটি গাড়ি নির্বাচনের ক্ষেত্রে বেশ সচেতন। তবে জন্মদিনে নতুন গাড়ি কিনে ফের আলোচনায় এই অভিনেতা।

এদিকে অজয়ের জন্মদিনে সামাজিক মাধ্যমে মজার ছলে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী ও অভিনেত্রী কাজল। লেখেন, কেকের ওপর মোমবাতিগুলো এখন উদযাপনের চেয়ে আগুনের ঝুঁকির মতো বেশি মনে হচ্ছে। আমার মনে হয় তুমি সেই পর্যায়ে পৌঁছে গেছো। যা-ই হোক, শুভ জন্মদিন। তোমার জীবন কেকময় হোক।

দীর্ঘদিনের প্রেমের পর ১৯৯৯ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন অজয় দেবগন ও কাজল। এই তারকা দম্পতির নিসা ও যুগ নামের দুই সন্তান রয়েছে। পেশাগত জীবনেও বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন অজয়। খুব শীঘ্রই তাকে ‘গোলমাল ফাইভ’ এবং ‘দৃশ্যম থ্রি’ সিনেমায় দেখা যাবে।