জাতীয়

জ্বালানি খাতে নজরদারি জোরদার

জ্বালানি খাতে নজরদারি জোরদার

২৪ঘণ্টা অনলাইন: জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণে দেশের ৬২টি জেলায় মোট ২৯৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৭৮টি মামলা দায়ের এবং সর্বমোট ৩ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সূত্রে জানা যায়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনিয়ম প্রতিরোধে এ অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকার বিভিন্ন স্থানে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। ২৮ মার্চ  ঢাকা ও আশেপাশের এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। কোথাও অনিয়ম লক্ষ্য করলে বা সন্দেহ হলে ভিজিলেন্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
জ্বালানি খাতে নজরদারি জোরদার | ২৪ঘণ্টা