আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
অর্থনীতি

ঈদের দ্বিতীয় দিনে শপিংমল বন্ধ

Tania Jaha22-03-2026 07:48:38 PMদেখেছেন 104 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঈদের দ্বিতীয় দিনে শপিংমল বন্ধ

২৪ঘণ্টা অনলাইন: ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে ঢাকায় কর্মচাঞ্চল্য একদমই নেই। চাঁদরাত পর্যন্ত কর্মব্যস্ত সময় কাটানো ব্যবসায়ীরাও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখো হয়েছেন। এতে ঢাকার শপিংমল থেকে পাড়া মহল্লার দোকানগুলোর বেশিরভাগেই তালা ঝুলছে। অবশ্য ঈদের দ্বিতীয় দিনে আত্মীয়-স্বজনদের জন্য পোশাক কিনতে এসে অনেকে পড়ছেন বিপাকে। শপিংমল বন্ধ থাকায় মহল্লার দোকান থেকে নিম্নমানের পণ্য দিয়ে কাজ সারতে হচ্ছে।

২২ মার্চ ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাজধানীর ব্যস্ততম শপিংমলগুলো ও মহল্লার অনেক দোকান বন্ধ রয়েছে। বিশেষ করে রাজধানীর নিউমার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, গাউছিয়া মার্কেট, রাজধানী সুপার মার্কেট, বসুন্ধরা সিটি শপিংমল ও যমুনা ফিউচার পার্ক শপিংমলের প্রধান ফটকে তালা ঝুলছে। আর মহল্লায় কিছুসংখ্যক দোকান সীমিত সময়ের জন্য খোলা হলেও নেই কর্মব্যস্ততা।

সরেজমিনে দেখা গেছে, টিকাটুলির রাজধানী সুপার মার্কেট বন্ধ রয়েছে। আশেপাশের নামি-দামি ব্র্যান্ডের শপগুলোও বন্ধ রয়েছে। চাঁদরাতে ঈদের নামাজের আগ পর্যন্ত এই শপগুলো খোলা রাখতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এই শপগুলোর কর্মীদের ঈদের ছুটি গতকাল বিকেল থেকে শুরু হয়েছে। কর্মী সংকটে আরো ৩-৪ দিন বন্ধ থাকতে পারে কোনো কোনো শপ।

শপিংমলের আশপাশের অধিকাংশ ব্র্যান্ডের শপ বন্ধ থাকলেও কিছু ছোট শপ খোলা রাখতে দেখা গেছে। খোলা থাকা শপের উদ্যোক্তারা জানান, চাঁদরাত পর্যন্ত বেচাবিক্রিতে ব্যস্ত সময় কাটিয়েছেন তারা। তাই অনেক শপের কর্মীদের গতকাল বিকেলের পর কিংবা আজ থেকে ছুটি দিতে হয়েছে। এজন্য কর্মী না থাকায় অনেক শপ বন্ধ রাখতে হচ্ছে। তবে কেউ খোলা রাখতে চাইলে বাধা নেই বলে জানান তারা।

ব্যবসায়ীরা আরো জানান, ঈদের ছুটিতে ঢাকায় এখন মানুষ কমে গেছে। যারাও আছেন, তারা ঘোরাঘুরিতে ব্যস্ত রয়েছেন। এতে তারা শপ খোলা রাখলেও বেচাবিক্রি নেই তেমন। নিউমার্কেট এলাকার কাপড় ব্যবসায়ী রহিম হাওলাদার বলেন, ঈদের আগে ভালো বেচাবিক্রি হয়েছে। আমার দোকানে ৪ জন কর্মী ছিলো। ওদের ছুটি দেওয়া হয়েছে। আমি আর আমার ছোটভাই এখন দোকান খুলেছি। মানুষজনও কম, বেচাবিক্রি একদমই সীমিত।

এদিকে গুলিস্তান, মতিঝিলসহ রাজধানীর সব ফুটপাতেই দোকানগুলো বন্ধ রয়েছে। মহল্লার দোকানগুলোতে সীমিত পরিসরে দোকান খোলা রাখতে দেখা গেছে। ঈদের পরে আত্মীয়-স্বজনদের গিফট করতে অনেকে মহল্লার দোকানগুলোতে আসছেন। ঈদে অনেকের বাসায় মেহমান আসেন। তাদের জন্য অনেকে অল্প কেনাকাটা করতে আসেন। ঈদের সময়ে এখন আমরা সকালে দোকান বন্ধ রাখি। আর বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখি৷ গতকাল ঈদের নামাজের পর ও আজ অল্প-স্বল্প বেচাবিক্রি হচ্ছে।