আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বিতর্কে নোরা-সঞ্জয়ের মিউজিক ভিডিও

Tania Jaha17-03-2026 02:12:02 PMদেখেছেন 93 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিতর্কে নোরা-সঞ্জয়ের মিউজিক ভিডিও

২৪ঘণ্টা অনলাইন: আসন্ন বলিউড সিনেমার একটি গানে চরম অশ্লীল কথা থাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নির্মাতা ও সংশ্লিষ্টরা। সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি অভিনীত এই সিনেমার ‘সারকে চুনার তেরি সারকে’ শিরোনামের গানটি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। সাধারণ শ্রোতাদের পাশাপাশি ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও পরিচালক আরমান মালিকও গানটির কুরুচিপূর্ণ কথা নিয়ে কড়া সমালোচনা করেছেন। 

সম্প্রতি মুক্তি পাওয়া এই গানটিতে ‘পহেলে উঠালে, আন্দার ভো ডালে’- এর মতো চরম আপত্তিকর কথা ব্যবহার করা হয়েছে। গানটি প্রকাশের পরপরই তা ভাইরাল হতেই নেটিজেনদের বড় অংশ লিরিকের ধরনে বিরক্ত। বর্তমান সময়ে এমন নিম্নমানের ও অশ্লীল ভাষার গান কেন তৈরি করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সামাজিক মাধ্যমে গানটি নিষিদ্ধ করারও দাবি তুলেছেন কেউ কেউ।

এই বিতর্কে যোগ দিয়ে সংগীতশিল্পী আরমান মালিক রীতিমতো হতবাক। লিখেছেন, আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলছি। আমি কি ঠিক শুনছি! নিশ্চিত হওয়ার জন্য গানটি আরও একবার শুনতে বাধ্য হয়েছিলাম। আরমানের এই প্রতিক্রিয়া গানটির বিরুদ্ধে চলা জনমতকে আরও জোরালো করেছে।

যদিও ভিডিওতে নোরার নাচের দক্ষতার প্রশংসা করেছেন তার ভক্তরা, তবে মূলধারার সংগীতে এমন ‘অশ্লীলতা’ মেনে নিতে পারছেন না অধিকাংশ নেটিজেন। তাদের মতে, বিনোদনের নামে এমন কুরুচিপূর্ণ বিষয়বস্তু সুস্থ সংস্কৃতির পরিপন্থী।

বিতর্কে নোরা-সঞ্জয়ের মিউজিক ভিডিও | ২৪ঘণ্টা