আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিশ্বকাপ ফুটবল

সংবিধান সংস্কার পরিষদের বিষয় সংসদে সমাধান না হলে রাজপথে যাব: বিরোধীদলীয় নেতা

Anisur Rahman16-03-2026 12:49:24 AMদেখেছেন 90 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সংবিধান সংস্কার পরিষদের বিষয় সংসদে সমাধান না হলে রাজপথে যাব: বিরোধীদলীয় নেতা

২৪ঘণ্টা  অনলাইন : সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংসদে আলোচনা করে সমাধান করতে চায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। আজ রোববার সংসদের অধিবেশনের মুলতবি শেষে সংসদে গেটে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।

শফিকুর রহমান বলেন, স্পিকারের অনুরোধ অনুযায়ী আমরা নোটিশ প্রদান করব। সংসদের ভেতরেই এর সমাধান করতে চাই। কিন্তু কোনো কারণে সংসদের ভেতরে স্বাভাবিক সমাধান না পেলে তখন আমাদের রাজপথে আন্দোলনে যেতে হবে। কিন্তু আমরা তা চাই না, কারণ যেহেতু বিষয়টা উত্থাপন করেছি, স্পিকার বিবেচনায় নিয়ে নোটিশ দিতে বলেছেন, সে ধারাবাহিকতায় এটা চলতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিষয়টি আলোচনার প্রস্তাব করেছেন— এ বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আমরা এটি কার্য উপদেষ্টার বিষয় মনে করি না। আমরা মনে করি এটা সংসদের বিষয়। সংসদেই সমাধান হোক। 

সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ না থাকার বিষয়ে সরকারি দলের বক্তব্য প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, সংবিধানে ২০২৬ সালে কোনো ভোট ছিল না। রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে হয়েছে। সে আদেশের একটি অংশ সংবিধানের বাইরে গেলেও মানবেন, আরেক অংশ বাইরে গেলে মানবেন না, না মানলে দুইটাই না মানেন। মানলে দুইটাই মানতে হবে। জনগণের ইচ্ছা হচ্ছে সুপ্রিম সংবিধান। যেখানে গণভোটে রায় নিয়েছেন। গণভোটে ওনারাও (সরকারি দল) সম্মত, আমরাও সম্মত। আমাদের দাবি ছিল গণভোট আগে হোক, ওনাদের দাবি ছিল গণভোট একই দিনে হোক। ওনাদের দাবিই বাস্তবায়ন হয়েছে। তারাতো গণভোট চাননি, এটা বলেন নাই। গণভোটে সংস্কারের পক্ষের প্রস্তাব বিজয়ী হয়েছে। আপনারা কি বিশ্বাস করেন সরকার আপনাদের দাবি শেষ পর্যন্ত মানবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিশ্বাস করতে চাই।

 

 

সংবিধান সংস্কার পরিষদের বিষয় সংসদে সমাধান না হলে রাজপথে যাব: বিরোধীদলীয় নেতা | ২৪ঘণ্টা