আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
মতামত

সৌভাগ্যের অতি সন্নিকটে আমরা

Tania Jaha11-03-2026 02:07:34 PMদেখেছেন 102 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সৌভাগ্যের অতি সন্নিকটে আমরা

লাইলাতুল কদর বা শবে কদর হলো পবিত্র রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলো অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭, ২৯ তম রোজার মধ্যে যেকোনো একটি রজনীই হল লাইলাতুল কদর। যা হাজার মাসের চেয়ে উত্তম। কুরআনের ভাষায় একে ভাগ্য রজনী বলা হয়েছে। এই রাতে কুরআন নাজিল হয়েছিল এবং এর ইবাদতে পূর্ববর্তী পাপ মাফ হয়। এই রাতে ফেরেশতাদের সরদার জীব্রিল আমিন সহ অসংখ্য ফেরেশতারা অবতীর্ণ হন। এই রাতটি ২৭তম রমজান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 

•লাইলাতুল কদরের বিশেষত্ব ও আমল:

ফজিলত: এই এক রাতের ইবাদত হাজার মাস অর্থাৎ ৮৩ বছর ৪ মাস ইবাদতের চেয়েও বেশি সওয়াবপূর্ণ।

কুরআন নাজিল: এই রাতেই পবিত্র কুরআন নাজিল শুরু হয়, যা এই রাতকে মহিমান্বিত করেছে।

সন্ধান: রাসূল সা. রমজানের শেষ ১০ দিন, বিশেষ করে বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন।

আমল: সারারাত জেগে নফল নামাজ, পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির-আজকার এবং দোয়ার মাধ্যমে এই রাত অতিবাহিত করা সুন্নাহ।

বিশেষ দোয়া: হযরত আয়েশা রা. কে রাসূল সা. এই রাতটি পেলে বেশি বেশি পড়তে বলেছেন: 

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউসুন, তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নী 
অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করুন।

আলামত: এই রাতটি খুব শান্ত ও নাতিশীতোষ্ণ হয় যা অতিরিক্ত গরম বা ঠান্ডা নয়। পরদিন সকালে সূর্যকিরণবিহীন শান্ত আলো ছড়িয়ে উদিত হয়। 

লাইলাতুল কদর সৌভাগ্য ও ক্ষমার রজনী, তাই মুমিন মুসলমানেরা এই রাতে জাহান্নাম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদরের পরিপূর্ণ আমল করে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন।