আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

জাভির বিস্ফোরক সাক্ষাৎকার: মেসির ফেরা আটকে দেন লাপোর্তা

Anisur Rahman10-03-2026 11:43:51 PMদেখেছেন 98 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
জাভির বিস্ফোরক সাক্ষাৎকার:  মেসির ফেরা আটকে দেন লাপোর্তা

২৪ঘণ্টা  অনলাইন : লিওনেল মেসি ও বার্সেলোনা। ফুটবল বিশ্বের সবচেয়ে আবেগি এই সম্পর্কের বিচ্ছেদ হলেও একে ঘিরে পর্দার আড়ালের নাটকীয়তা যেন থামছেই না। ২০২৩ সালে ফুটবল জাদুকরের ন্যু ক্যাম্পে ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত বাস্তবায়িত না হলেও ক্লাবটির নীতি-নির্ধারণী মহলে যে বড় ধরনের তোলপাড় চলেছিল, তার নতুন প্রমাণ মিললো এবার। 

বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজের সাম্প্রতিক এক মন্তব্য সেই পুরোনো গুঞ্জনকে সত্যের কাছাকাছি নিয়ে এসেছে। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ২০২৩ সালে লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার পথ শেষ মুহূর্তে বন্ধ করে দেন ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা নিজেই। জাভির বিস্ফোরক এই সাক্ষাৎকার এসেছে বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে।

স্প্যানিশ দৈনিক লা ভানগুয়ার্দিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জাভি বলেন, সে সময় মেসির সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। এমনকি লা লিগা থেকেও এই ট্রান্সফারের অনুমোদন পাওয়া গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত লাপোর্তার সিদ্ধান্তেই সেই প্রত্যাবর্তন থেমে যায়। জাভির মতে, ২০২৩ সালের জানুয়ারিতে কাতার বিশ্বকাপ জয়ের পরই মেসির সঙ্গে প্রথম যোগাযোগ শুরু হয়েছিল। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক তখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছিলেন। সেই সময় বার্সেলোনায় ফিরে আসার সম্ভাবনায় তিনি উৎসাহী ছিলেন। 

জাভির দাবি, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মেসির সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছিল। তিনি নিজেই মেসিকে বলেছিলেন, সবকিছু ঠিক হলে প্রেসিডেন্টকে জানাবেন। এরপর শুরু হয় ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা এবং মেসির বাবা হোর্হে মেসির মধ্যে আলোচনা।

জাভির মতে, সেই সময় লা লিগা থেকেও চুক্তির অনুমোদন পাওয়া গিয়েছিল। অর্থাৎ প্রশাসনিক বাধা ছিল না। তবে শেষ পর্যন্ত লাপোর্তাই পুরো পরিকল্পনা বাতিল করে দেন। লাপোর্তা তাকে সরাসরি জানিয়েছিলেন কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাভির ভাষায়, 'লাপোর্তা আমাকে বলেছিলেন, যদি লিও ফিরে আসে তাহলে সে আমার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে।' তিনি দাবি করেন, হঠাৎ করেই মেসি তার ফোন ধরা বন্ধ করে দেন। কারণ তাকে বলা হয়েছিল যে ফিরে আসা সম্ভব নয়। এরপর তিনি মেসির বাবা হোর্হের সঙ্গে কথা বলেন। শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তব হয়নি।

২০২৩ সালের গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। বার্সেলোনায় দীর্ঘদিন সতীর্থ ছিলেন জাভি ও মেসি। কিন্তু এই ঘটনার পর তাদের সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছিল। তবে সময়ের সঙ্গে সেই ভুল বোঝাবুঝি কেটে গেছে বলে জানিয়েছেন জাভি। তিনি আরও দাবি করেছেন, 'লিও মেসি আর কখনো বার্সেলোনায় ফিরবে না। কারণ লাপোর্তা সেটা চান না।'