আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

প্রেশার কুকারের ‘ফার্স্ট হুইসেল’ বাজতেই রহস্য

Tania Jaha08-03-2026 04:03:56 PMদেখেছেন 89 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্রেশার কুকারের ‘ফার্স্ট হুইসেল’ বাজতেই রহস্য

২৪ঘণ্টা অনলাইন: আসছে ঈদে ‘প্রেশার কুকার’ নিয়ে আসছেন নির্মাতা রায়হান রাফী। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রায় দেড় মিনিটের একটি ঝলক, যাকে টিজার না বলে নির্মাতা আখ্যা দিয়েছেন ‘ফার্স্ট হুইসেল’। ৭ মার্চ সন্ধ্যায় সামাজিকমাধ্যমে ভিডিওটি প্রকাশ করে রাফী লেখেন, বাংলা সিনেমার নতুন জগতে স্বাগতম। রায়হান রাফীর প্রেশার কুকার। নীরব চাপে জমছে এক বিস্ফোরণ… ঢাকনা উঠলেই বের হবে সেই হুইসেল।

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে নায়ক ছাড়াও চার অভিনেত্রীকে ঘিরে গল্প এগিয়েছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। পাশাপাশি আরও দেখা যাবে ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলমকে।

দেড় মিনিটের ‘ফার্স্ট হুইসেল’-এ বাজতেই অর্থাৎ প্রকাশ হতেই চার নারী চরিত্রের নানা টানাপোড়েন ও রহস্যের আভাস মিলেছে। পুরো ভিডিও জুড়ে শোনা গেছে চঞ্চল চৌধুরীর কণ্ঠ। সংলাপের ফাঁকে ফাঁকে তাকে ‘মৌমাছি, মৌমাছি/ কোথা যাও নাচি নাচি/ দাঁড়াও না একবার ভাই’ কবিতার লাইন আবৃত্তি করতে শোনা যায়, যা টিজারের আবহকে আরও রহস্যময়, ও উত্তপ্ত করে তুলেছে।

টিজার প্রকাশের পর সিনেমাটির জন্য নির্মাতাকে শুভকামনাও জানিয়েছেন চঞ্চল চৌধুরী। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, রাফীর ‘তুফান’ ও ‘প্রেশার কুকার’ সিনেমার ট্রেলারের মধ্যে একটি অন্তমিল রয়েছে; দর্শকরা সেটি খুঁজে বের করতে পারেন কি না, এমন প্রশ্নও ছুড়ে দেন তিনি।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতার মধ্য দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রার গল্প তুলে ধরা হবে সিনেমাটিতে। রাফীর কথায়, এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে।

উল্লেখ্য, এর আগে রায়হান রাফী নির্মিত ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’ সিনেমা দর্শকদের মধ্যে ব্যাপক আলোচিত হয়। এবার ঈদে নতুন গল্প নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন এই নির্মাতা।