আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
মতামত

রোজা ও কিয়ামুল লাইল যখন ফলহীন থেকে যায়

Anisur Rahman04-03-2026 10:47:24 PMদেখেছেন 120 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রোজা ও কিয়ামুল লাইল যখন ফলহীন থেকে যায়

২৪ঘণ্টা  অনলাইন : রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে রোজা ও কিয়ামুল লাইল শুধু আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং তা অন্তরের পরিবর্তন, চরিত্রের পরিশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাধ্যম। কিন্তু বাস্তবতা হলো, সব ইবাদত সমান ফল বয়ে আনে না। ইবাদতের গ্রহণযোগ্যতা নির্ভর করে নিয়ত, খালিসত্ব ও আমলের শুদ্ধতার ওপর।

তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন;  কেবল ক্ষুধার্ত থাকা বা রাত জাগলেই প্রকৃত সওয়াব পাওয়া যায় না। এই প্রেক্ষাপটে আবু হুরাইরাহ (রা.) বর্ণিত হাদিসটি গভীর তাৎপর্য বহন করে- 

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم رُبَّ صَائِمٍ لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ إِلَّا الْجُوعُ وَرُبَّ قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ قِيَامِهِ إِلَّا السَّهَرُ

আবু হুরাইরাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। কত নামাজ আদায়কারী আছে যাদের রাত জাগরণ ছাড়া আর কিছুই জোটে না। (ইবনে মাজাহ, হাদিস : ১৬৯০)

এই হাদিস আমাদের সামনে এক কঠিন সত্য তুলে ধরে। রোজা যদি মানুষকে মিথ্যা, গীবত, অন্যায় ও অসচ্চরিত্র থেকে বিরত রাখতে না পারে, তবে সে রোজা কেবল দেহের কষ্টে সীমাবদ্ধ থাকে। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই। অর্থাৎ রোজার উদ্দেশ্য কেবল উপবাস নয়, বরং আত্মসংযম ও নৈতিক সংশোধন।

একইভাবে রাতভর নামাজ আদায় করাও তখনই ফলপ্রসূ, যখন তা একনিষ্ঠতা, বিনয় ও আল্লাহভীতির সঙ্গে সম্পন্ন হয়। যদি অন্তরে অহংকার, লোকদেখানো মানসিকতা বা গুনাহের প্রতি উদাসীনতা থেকে যায়, তবে সেই কিয়াম কেবল নিদ্রাহীনতার কষ্টে পরিণত হয়।

এ হাদিস আমাদের আমলের গুণগত মান নিয়ে ভাবতে শেখায়। বাহ্যিক ইবাদতের আড়ালে অন্তর যেন শূন্য না থাকে। রোজা যেন আমাদের ভাষাকে সংযত করে, দৃষ্টি ও আচরণকে পবিত্র করে, অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা জাগ্রত করে। তাহলেই রোজা ক্ষুধা নয়, হয়ে উঠবে রহমত; আর রাতের ইবাদত হবে নিছক জাগরণ নয়, বরং নূর ও নাজাতের পথ।
লেখক: প্রাবন্ধিক ও অনুবাদক