আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

শান্ত’র মতে সাকিব ফিরলে লাভবান হবে বাংলাদেশ

Tania Jaha04-03-2026 02:37:44 PMদেখেছেন 114 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শান্ত’র মতে সাকিব  ফিরলে লাভবান হবে বাংলাদেশ

২৪ঘণ্টা অনলাইন: সাকিব আল হাসানকে দেশে ও জাতীয় দলে ফেরাতে মাসখানেক সময় ধরে চেষ্টা করছে বিসিবি। ইতোমধ্যে তার বিরুদ্ধে থাকা মামলার নথিপত্রও সরকারের কাছে জমা দিয়েছে বিসিবি। সাকিব ফিরলে বাংলাদেশ দলেরই লাভ দেখছেন টেস্ট অধিনায়ক এবং ওয়ানডের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

৩ মার্চ বিসিএল ফাইনাল শেষে শান্ত বলেছেন, ‘সাকিব ভাই থাকলে কম্বিনেশন ভালো হয় দলের। যদি আসেন, খেলেন অবশ্যই আমি বিশ্বাস করি কম্বিনেশন ভালো হবে এবং সেই ইমপ্যাক্টটা রাখতে পারবেন দলের হয়ে। যদি আসে খুবই ভালো, যদি না আসে তাহলে আমাদের যে প্লেয়ারগুলো আছে তাদের উপরই বিশ্বাস রাখতে হবে।’

ওয়ানডেতে উন্নতির জায়গা নিয়ে শান্ত বলেছেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে গত ১০-১২ ম্যাচে ৫০ ওভার ব্যাট করতে পারিনি। এটা চিন্তার জায়গা, কীভাবে মিডল ওভারে ভালো ব্যাট করে ইনিংসটা শেষ করতে পারি। খুবই হতাশাজনক, চার দলেই, বিশেষ করে আমার দলে (উত্তরাঞ্চল)। চার দলের সবারই ৫০-৬০টা করে লিস্ট এ ম্যাচ খেলা প্লেয়ার রয়েছে। ব্যাটিং ইউনিট হিসেবে আরও ধারাবাহিক এবং আরও কিছু সেঞ্চুরি হওয়া দরকার ছিল, যেটা হয়নি। এটা হতাশাজনক, যা আন্তর্জাতিক ক্রিকেটেও হচ্ছে। সামনে পাকিস্তান সিরিজ, এখান থেকে কীভাবে উন্নতি করা যায় এটা জরুরি ব্যাপার।’

সাম্প্রতিক সময়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলায়, স্ট্রাইকরেট বাড়ানোর বিষয় এখনও ব্যাটারদের মাথায় সেট হয়ে আছে বলেও মনে করেন বাঁ-হাতি এই ব্যাটার, ‘গত এক-দেড় বছরে অনেক টি-টোয়েন্টি খেলা হয়েছে। এজন্য হয়তো ব্যাটারদের মাথায় কাজ করছে স্ট্রাইকরেট, বড় শট। মাঝের ওভারে লম্বা খেলে কীভাবে ৫০ ওভার পর্যন্ত ইনিংস গড়া যায়, স্ট্রাইক রোটেট করে লম্বা করা যায় ইনিংস, এখানে উন্নতি করা গেলে আশা করি ভালো হবে সামনে (ওয়ানডেতে)।’

শান্ত’র মতে সাকিব ফিরলে লাভবান হবে বাংলাদেশ | ২৪ঘণ্টা