আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

রেকর্ডগড়া সাফল্য শেষে ডিজনি প্লাসে আসছে ‘জুটোপিয়া ২’

Anisur Rahman04-03-2026 12:10:31 AMদেখেছেন 88 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রেকর্ডগড়া সাফল্য শেষে ডিজনি প্লাসে আসছে ‘জুটোপিয়া ২’

২৪ঘণ্টা   অনলাইন : সারা বিশ্বের বক্স অফিসে ঝড় তোলার পর এবার ছোট পর্দায় আসছে ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র ‘জুটোপিয়া ২’। আগামী ১১ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ২০১৬ সালের অস্কারজয়ী মূল চলচ্চিত্রের এই সিক্যুয়েলটি গত বছর থ্যাংকসগিভিংয়ের সময় প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই একের পর এক ব্যবসায়িক রেকর্ড ভেঙে আলোচনায় রয়েছে।

জুডি হপস ও নিক ওয়াইল্ডের চিরচেনা জুটিকে কেন্দ্র করেই এগিয়েছে এই কিস্তি। এবারের গল্পে এই দুই তদন্তকারীকে রহস্যময় সাপ ‘গ্যারি ডি’স্নেক’-এর সন্ধানে জুটোপিয়া শহরের এক গোপন সরীসৃপ জগতের রহস্য উদ্ঘাটন করতে দেখা যায়। গিনিফার গুডউইন এবং জেসন বেটম্যান যথাক্রমে জুডি ও নিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন। তাদের পাশাপাশি এই কিস্তিতে যুক্ত হয়েছেন কি হুই কোয়ান, অ্যান্ডি স্যামবার্গ এবং ম্যাকাওলে কালকিনের মতো জনপ্রিয় তারকারা।

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ‘জুটোপিয়া ২’ বিশ্বব্যাপী ১.৮৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করে ইতিহাসের অন্যতম সফল অ্যানিমেটেড চলচ্চিত্রে পরিণত হয়েছে। এটি ২০২৫ সালের সব রেকর্ড ভেঙে বিশ্বের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে। এ ছাড়া চীনে হলিউড অ্যানিমেশন হিসেবে এটি আয়ের নতুন নজির গড়েছে। 

জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড পরিচালিত এই সিনেমাটি বক্স অফিসে অভাবনীয় সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। প্রেক্ষাগৃহের সফল দৌড় শেষে এখন ভক্তরা ঘরে বসেই ডিজনি প্লাসে জুটোপিয়ার এই রোমাঞ্চকর অভিযান উপভোগ করতে পারবেন।
সূত্র: ভ্যারাইটি

 

রেকর্ডগড়া সাফল্য শেষে ডিজনি প্লাসে আসছে ‘জুটোপিয়া ২’ | ২৪ঘণ্টা