আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

আবার মুখোমুখি রিয়াল-সিটি: আরবেলোয়ার চোখে রোমাঞ্চকর, গার্দিওলার কাছে অদ্ভুত

Anisur Rahman02-03-2026 11:45:40 PMদেখেছেন 91 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আবার মুখোমুখি রিয়াল-সিটি: আরবেলোয়ার চোখে রোমাঞ্চকর, গার্দিওলার কাছে অদ্ভুত

২৪ঘণ্টা   অনলাইন : টানা পাঁচ মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলা সিটির কোচ হওয়ার পর কাকতালীয়ভাবে এই দ্বৈরথের সংখ্যা বেড়েছে। গত শুক্রবার শেষ ষোলোর ড্রয়ে আবারও দুই দলের লড়াই নির্ধারণ হয়েছে। 

দুই দলের মধ্যে বারবার দেখা হওয়া ম্যানসিটি কোচ গার্দিওলার কাছে অদ্ভুত মনে হচ্ছে।আর রিয়াল কোচ আলভারো আরবেলোয়া আরেকটি রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা করছেন। আলবেরোয়ার বিশ্বাস, প্রতিপক্ষ দারুণ মানসম্পন্ন দল হওয়ায় এই দ্বৈরথ উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা।২০১৬ সালে গার্দিওলা সিটির দায়িত্ব নেওয়ার পর থেকে পর থেকে ১১ বার মুখোমুখি হয়েছে দুই দল। 

চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট নিয়ে গার্দিওলার বলেন, ‘হ্যাঁ, এটা একটু অদ্ভুত।গ্রুপ পর্বের শেষ ম্যাচ রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকার মতো প্রথম ড্রতে পড়ে যায়। এটা আমার কাছে অন্যরকম লাগছে। অন্যরা একমত হোক বা না হোক, আমি বলব এটা আলাদা।’তিনি আরো বলেন, ‘ড্র তো ড্র-ই। এর ফলে প্রতিপক্ষ হিসেবে মাদ্রিদ এলে আমরা কী করতে পারি?’

ম্যানসিটি কোয়ার্টার ফাইনালে উঠলে বায়ার্ন মিউনিখ কিংবা আতালান্তার মুখোমুখি হবে। সেই পর্ব পার হলে সেমিফাইনালে তাদের সামনে পড়তে পারে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এ নিয়ে গার্দিওলা বলেছেন, ‘আমি বলছি না যে রিয়াল মাদ্রিদ সহজ প্রতিপক্ষ। সবাই জানে তারা ভালো দল। কিন্তু বাকি যে দলগুলোর বিপক্ষে খেলবেন, আপনি যে কারো নাম বলুন, তাদের সবাই কঠিন।পরের ধাপে যেতে হলে আপনাকে সেরা দলগুলোর বিপক্ষে জিততে হবে, নয়তো আপনি এর যোগ্য নন।’

এ দিকে এই মুহূর্তে লা লিগা নিয়ে ব্যস্ত রিয়াল। আজ রাতে গেতাফের বিপক্ষে খেলবে ইউরোপের সফলতম দলটি। তবে গতকাল সংবাদ সম্মেলনে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সিটির বিপক্ষে লড়াই নিয়েই বেশি কথা বলতে হয়েছে রিয়াল কোচ আরবেলোয়াকে।

আরবেলোয়া বলেন, ‘দুটি অসাধারণ ক্লাবের মধ্যে রোমাঞ্চকর ম্যাচ হবে। প্রতিপক্ষ কঠিন হওয়ায় রিয়াল মাদ্রিদ ভক্তরা এই লড়াই উপভোগ করবে। এই ম্যাচের চ্যালেঞ্জ সম্পর্কে আমরা জানি। যখন সময় আসবে, আমরা পুরোপুরি প্রস্তুত থাকব।’চ্যাম্পিয়নস লিগে এবার প্রথম পর্বেও একবার দেখা হয়েছিল এই দুই দলের। গত ডিসেম্বরে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জিতেছিল সিটি।

 

আবার মুখোমুখি রিয়াল-সিটি: আরবেলোয়ার চোখে রোমাঞ্চকর, গার্দিওলার কাছে অদ্ভুত | ২৪ঘণ্টা