আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

রেকর্ড সংগ্রহ সুপার এইটে দারুণ শুরু উইন্ডিজের

Tania Jaha23-02-2026 11:47:43 PMদেখেছেন 93 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রেকর্ড সংগ্রহ সুপার এইটে দারুণ শুরু উইন্ডিজের

২৪ঘণ্টা অনলাইন : চলতি আসরের সর্বোচ্চ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ গড়ার পর বিশাল জয়ে সুপার এইট পর্ব শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ১০৭ রানে হারালো শাই হোপের দল। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি ক্যারিবীয়দের টানা পঞ্চম জয়।

২৫৫ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে ২০ রানে ৩টি আর একশর আগে (৯৪ রানে) ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে। বিশেষজ্ঞ ব্যাটারদের মধ্যে ডিয়ন মায়ার্স (১৫ বলে ২৮) আর সিকান্দার রাজা (২০ বলে ২৭) ছাড়া কেউ বলার মতো লড়াই করতে পারেননি। শেষদিকে বোলার ব্র্যাড ইভান্স ২১ বলে ৪৩ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধান কমিয়েছেন। ১৭.৪ ওভারে ১৪৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোতি ৪টি, আকিল হোসেন ৩টি আর ম্যাথিউ ফোর্ডে নেন ২টি উইকেট।

এর আগে জিম্বাবুয়ের বোলারদের বেধড়ক পিটিয়ে বোর্ডে আসরের সর্বোচ্চ ২৫৪ রান (৬ উইকেটে) জমা করে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে কেনিয়ার বিপক্ষে ২০০৭ সালের আসরে ৬ উইকেটে ২৬০ রান করেছিল শ্রীলঙ্কা।

২৩ ফেব্রুয়ারি সিকান্দার রাজার ফিল্ডিং করার সিদ্ধান্ত কাজে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের জন্য। বিশেষ করে মুসেকিওয়া ধন্যবাদ পাবেন হেটমায়ারের কাছ থেকে। ৯ ও ৭০ রানে দুবার তিনি ছেড়েছেন তার ক্যাচ। আর জীবন পেয়ে খেলেছেন ৩৪ বলে ৮৫ রানের বিধ্বংসী এক ইনিংস।

পাওয়ার প্লেতে ৫৫ রান যোগ হয় উইন্ডিজের। বোর্ডে যখন ১৭ রান, তখন ব্র্যান্ডন কিং ফিরে যান ৯ রান করে। অধিনায়ক শাই হোপ ১৪ রান করে ব্র্যাড ইভান্সের শিকারের পরিণত হলে ৫৪ রানে দ্বিতীয় উইকেট হারায় ক্যারিবিয়রা। পরের ৯ ওভারে বোর্ডে যোগ হয় ১২৪ রান। যার মূল কারিগর হেটমায়ার ও পাওয়েল।

মাত্র ১৯ বলে ফিফটি করে হেটমায়ার। তার ব্যাটে অনুপ্রাণিত হয়ে জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হন রভম্যান পাওয়েলও। তিনি ফিফটি তুলে নেন ২৯ বলে। ২৫০ স্ট্রাইকরেটে হেটমায়ার ৭ চার ও ৭ ছক্কায় ৮৫ রান করে সাজঘরে ফিরলে ভাঙে ১২২ রানের জুটি। দলীয় ১৭৬ রানে হেটমায়ারের বিদায়ের পর বোর্ডে যখন ১৯৪ রান, তখন ব্লেসিং মুজারাবানির বলে ৫৯ রানে আউট হন পাওয়েল। সমান ৪টি করে চার ও ছয় মারেন তিনি।

শেষ ৫ ওভারে ক্যামিও ইনিংস আসে শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড। আউট হওয়ার আগে ৩ ছক্কায় শেফার্ড করেন ১০ বলে ২১। আর রাদারফোর্ড অপরাজিত ছিলেন ১৩ বলে ৩১ রান করে। ৪ বলে ১৩ রান করে আউট হন জেসন হোল্ডার। জিম্বাবুয়ের হয়ে ২ উইকেট পেয়েছেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।