আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

রংপুরে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

Anisur Rahman22-02-2026 09:57:43 PMদেখেছেন 92 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রংপুরে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

২৪ঘণ্টা   অনলাইন : রংপুরকে একটি পরিচ্ছন্ন ও আরামদায়ক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর শাখা মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে।আজ রোববার দুপুরে রংপুর সদর হাসপাতাল এলাকার শিশু হাসপাতাল প্রাঙ্গণে রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল এই কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট কাওসার আলী, সম্পাদক শাহানাত মিয়া, রংপুর মহানগর যুব বিভাগের সম্পাদক ফরহাদ হোসেন মন্ডল এবং সংগঠনের মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

মাহবুবুর রহমান বেলাল বলেন, রংপুর নগরীর সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যে উদ্যোগ নিয়েছে. তা অত্যন্ত প্রশংসনীয়। শুধু কোনো সংগঠন নয়, বরং সমাজের সকল স্তরের মানুষকে একটি আধুনিক ও সুস্থ শহর গড়ে তোলার জন্য এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, একটি পরিষ্কার পরিবেশ মানুষের মানসিকতা ও স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। তাই, রংপুরকে একটি সুন্দর, সুস্থ ও পরিকল্পিত নগরে রূপান্তরিত করার জন্য আমাদের এই কর্মসূচি সুষ্ঠুভাবে চালিয়ে যেতে হবে।

অ্যাডভোকেট কাওসার আলী বলেন, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, হাসপাতাল এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসমাগমস্থলে পর্যায়ক্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এছাড়াও, সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ এবং প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

 

রংপুরে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু | ২৪ঘণ্টা