আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

‘শোরগোল’ সামলাতে না পারলে অন্য ক্লাবে যাও : আর্সেনাল কোচ

Tania Jaha22-02-2026 02:47:19 PMদেখেছেন 94 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘শোরগোল’ সামলাতে না পারলে অন্য ক্লাবে যাও : আর্সেনাল কোচ

২৪ঘণ্টা অনলাইন: শিরোপার লড়াই থেকে আস্তে আস্তে যেন ছিটকে পড়ছে আর্সেনাল। শেষ সাতটি লিগ ম্যাচে তাদের মাত্র দুটি জয়, আর ম্যানসিটির ধারাবাহিক সাফল্য— ১১ ম্যাচ হাতে রেখে দুই  শীর্ষ দলের মাঝে তফাত কেবল দুই পয়েন্টের। এই পরিস্থিতিতে খেলোয়াড়দের শক্ত মানসিকতার পরিচয় দিতে বললেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

শিরোপা-প্রত্যাশী খেলোয়াড়দের উদ্দেশ্যে আর্তেতা বলেছেন, প্রিমিয়ার লিগের জন্য লড়তে ‘শোরগোল’ এবং ‘বুলেট’ সামলাতে না পারলে তারা যেন অন্য কোনো ক্লাবে যোগ দেয়। টেবিলের তলানিতে থাকা উলভসের সঙ্গে দুই গোলের লিড হাতছাড়া করার পর ড্র করে আর্সেনাল। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টিকে থাকতে কঠিন পরীক্ষায় রোববার চিরপ্রতিদ্বন্দ্বী টটেনহ্যামের মুখোমুখি হচ্ছে তারা।

আর্সেনালের ভাগ্য এখনো তাদের নিজেদের হাতেই রয়েছে। শীর্ষে থেকেই উত্তর লন্ডনে স্পারদের বিপক্ষে খেলবে তারা। গত তিন বছর ধরে রানার্সআপ হয়ে লিগ শেষ করেছে আর্সেনাল। উলভসের বিপক্ষে পয়েন্ট হারানোর পর থেকে তাদের বিরুদ্ধে ‘বটলার’ তকমা জুটছে, যার মানে শেষ মুহূর্তে খেই হারিয়ে ফেলা। যদিও আর্তেতা এমন কিছু উড়িয়ে দিয়েছেন।

বাইরের শোরগোল তার খেলোয়াড়দের জন্য খুব বেশি চাপের হয়ে উঠতে পারে কি না— এমন দাবির প্রেক্ষিতে আর্তেতা বলেন, ‘আপনি তাদের প্রশ্ন করুন : তোমরা কি এই শোরগোলের অংশ হতে চাও? নাকি চাও না? যদি না চাও, তবে গিয়ে অন্য কিছু করো।’

মানসিকভাবে শক্তিশালী খেলোয়াড়দের চান তিনি, ‘অন্য কোনো ক্লাবের অংশ হও অথবা তোমরা কি আর্সেনাল হতে চাও? গত ১০ বছর, ১৫ বছর ধরে সবাই দাবি করে আসছে যে আমাদের সেখানে (শিরোপার লড়াইয়ে) ফিরে যাওয়া দরকার এবং এখন আমরা সেখানে আছি, তো এখন সমস্যা কী? তোমরা কি শোরগোল চাও না?’

সাংবাদমাধ্যমে সমালোচনা, গুঞ্জন এসব ফুটবলের অংশ বললেন আর্তেতা, ‘শোরগোল এর অংশ এবং বুলেটগুলোও এর অংশ; আমরা চেষ্টা করি এগুলোকে সঠিক উপায়ে মোকাবিলা করতে এবং আমরা যা খুঁজছি তা অর্জন করতে। আমাদের যা করার তা আমাদের করতে হবে। আমি মনে করি না এটি কারো জন্য পরিবর্তন হতে যাচ্ছে। শেষ পর্যন্ত আপনাকে পরবর্তী ম্যাচটি জিততে হবে এবং যদি আপনি তা করতে পারেন, তবে আপনি অনেক শক্তিশালী অবস্থানে থাকবেন এবং এটিই একমাত্র বিষয় যা আমাদের নিয়ন্ত্রণে আছে।’