আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
জাতীয়

মাতৃভাষা দিবসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত

Tania Jaha20-02-2026 03:17:58 PMদেখেছেন 122 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মাতৃভাষা দিবসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত

২৪ঘণ্টা অনলাইন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। ২০ ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, ২১ ফেব্রুয়ারিকে ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ও দেশব্যাপী আয়োজন নির্বিঘ্ন করতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।।

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, ২১ ফেব্রুয়ারিকে ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ও দেশব্যাপী আয়োজন নির্বিঘ্ন করতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। পুরো এলাকা ৬৪ ক্যামেরার মাধ্যমে সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ করা হবে। আশা করি, নিরাপত্তার সঙ্গে নিরাপদে সবাই শ্রদ্ধা নিবেদন করতে পারবে।

এ ছাড়া লিখিত বিবৃতিতে র‌্যাব জানায়, অগ্রিম নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ঢাকাস্থ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবজারভেশন পোস্ট, ওয়াচ টাওয়ার ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগরসহ অন্যান্য মেট্রোপলিটন এলাকা, বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ের শহীদ মিনার, শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় নজরদারি জোরদার করা হয়েছে।

শহীদ মিনার এলাকার নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে র‌্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং কার্যক্রম পরিচালনা করবে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় র‌্যাবের স্পেশাল ফোর্স প্রস্তুত থাকবে। নিষিদ্ধ ঘোষিত দল বা সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও তৎপরতা জোরদার করা হয়েছে।