আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

গ্রেপ্তার হতে পারেন আমিশা প্যাটেল

Tania Jaha17-02-2026 05:29:30 PMদেখেছেন 91 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গ্রেপ্তার হতে পারেন আমিশা প্যাটেল

২৪ ঘণ্টা অনলাইন: বলিউড অভিনেতা রাজপাল যাদবের পর এবার চেক বাউন্স মামলায় আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। হাজিরা এড়ানোয় তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত। এর আগে আর্থিক প্রতারণার এক মামলায় রাজপাল যাদবকেও আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল। 

আমিশার বিরুদ্ধে এই মামলার সূত্রপাত প্রায় ১০ বছর আগে। ২০১৭ সালে মোরাদাবাদের একজন ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির মামলা করেন। অভিযোগ অনুযায়ী, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ১৪ লাখ ৫০ হাজার রুপি নিয়েও অনুষ্ঠানে উপস্থিত হননি আমিশা। এমনকি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে তিনি মুম্বাই ফিরে যান। পরবর্তীতে ১০ লাখ রুপি ফেরত দিলেও বাকি সাড়ে ৪ লাখ রুপির জন্য দেওয়া চেকটি বাউন্স করে।

মামলাকারী পবন ভার্মার দাবি, বকেয়া টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও আমিশা তা রক্ষা করেননি। এ বিষয়ে মোরাদাবাদ আদালত একাধিকবার তাকে তলব করলেও তিনি হাজিরা দেননি। গত সোমবারের নির্ধারিত শুনানিতেও অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ২৭ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ‘গাদার টু’ খ্যাত এই অভিনেত্রী। তার দাবি, এটি ১৫ বছর আগের ঘটনা এবং সমস্ত পাওনা সই-সাবুদ করেই মিটিয়ে দেওয়া হয়েছে। পবন ভার্মা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করেছেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি। আমিশা জানান, তার আইনজীবীরা বিষয়টি দেখছেন এবং ওই ব্যক্তির বিরুদ্ধে এরই মধ্যে ফৌজদারি মামলা প্রক্রিয়া শুরু করা হয়েছে।