জুলাই সনদ উপেক্ষায় বিএনপি সরকারের শুরু: সারজিস

২৪ঘণ্টা অনলাইন: জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্য জোটের পরাজিত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর ফেসবুকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া ফেসবুকে এ মন্তব্য করেন তিনি। ফেসবুকে সারজিম আলম লিখেছেন, জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো।
জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্যরা শপথ নেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিএনপির পর বাংলাদেশ জামায়েতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ছাড়াও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। তবে স্বতন্ত্র সংসদ কেউ কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
