আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন সুস্মিতা

Tania Jaha16-02-2026 05:13:09 PMদেখেছেন 90 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্রেমের গুঞ্জনে মুখ খুললেন সুস্মিতা

২৪ঘণ্টা অনলাইন: ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির প্রেমের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন ধরেই টালিউডে চলছে আলোচনা। গত বছরের মাঝামাঝি সময় থেকে এ নিয়ে আলোচনা শুরু হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সুস্মিতা। জানিয়েছেন, আপাতত তিনি কারও সঙ্গে সম্পর্কে নেই এমনকি কোনো সঙ্গীও খুঁজছেন না। 

মূলত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার শুটিং চলাকালীন সৃজিত ও সুস্মিতার ঘনিষ্ঠতা বাড়ে। সমুদ্রসৈকতে দুজনের একটি সেলফি ভাইরাল হওয়ার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন তৈরি হয়। তবে ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে ভারতীয় গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে সুস্মিতা বলেন, আমার কোনো ভ্যালেন্টাইন নেই, আমি পুরোপুরি সিঙ্গেল। আপাতত কাউকে খুঁজছিও না। কাজ নিয়েই ব্যস্ত আছি, বিকেলে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা আছে।

এর আগেও সৃজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে সুস্মিতা জানিয়েছিলেন, তারা শুধুই ভালো বন্ধু। অন্যদিকে পরিচালক সৃজিতও এই গুঞ্জনকে হেসেই উড়িয়ে দিয়েছিলেন। একটি সেলফি নিয়ে এত জল্পনা না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা ২০২৫ সালে বাস করছি, সবার রিল্যাক্স থাকা উচিত।

উল্লেখ্য, সৃজিত মুখার্জির নতুন প্রেম নিয়ে আলোচনা চললেও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে এখনো তার আইনত বিচ্ছেদ হয়নি। ২০১৯ সালে এই তারকা দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং কলকাতায় সংসার পেতেছিলেন। তবে গত এক বছরেরও বেশি সময় ধরে মিথিলা তার কন্যা আইরা বাংলাদেশেই রয়েছেন। কাজের প্রয়োজন ছাড়া এখন তাকে কলকাতায় খুব একটা দেখা যায় না। সৃজিত-মিথিলার দূরত্বের এই আবহেই সুস্মিতার সঙ্গে পরিচালকের নাম জড়িয়ে নতুন এই গুঞ্জন তৈরি হয়েছে।

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন সুস্মিতা | ২৪ঘণ্টা