আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

রাজপালকে বিশেষ শর্ত দিল্লি হাইকোর্টের

Tania Jaha16-02-2026 04:57:47 PMদেখেছেন 79 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রাজপালকে বিশেষ শর্ত দিল্লি হাইকোর্টের

২৪ঘণ্টা অনলাইন: ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের জামিন নিয়ে তৈরি হয়েছে নতুন আইনি জটিলতা। সোমবার দিল্লি হাইকোর্ট অভিনেতাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে। 

আদালতের নির্দেশ অনুযায়ী, সোমবার দুপুর ৩টার মধ্যে ১.৫ কোটি টাকা জমা দিতে পারলেই কেবল জামিন পাবেন তিনি।আদালত জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে ওই অর্থ জমা দিতে ব্যর্থ হলে জামিন পাবেন না অভিনেতা। বর্তমানে চেক বাউন্স সংক্রান্ত এই মামলায় আত্মসমর্পণের পর দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন রাজপাল। এদিকে গত ২৪ ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ চর্চায় রয়েছে।

সেখানে দাবি করা হচ্ছে, রাজপাল যাদব জামিন পেয়েছেন এবং জেল থেকে বেরিয়ে তিনি অভিনেতা সালমান খানকে 'বড় ভাই' সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছেন। তবে ভিডিওটি সাম্প্রতিক নয় বরং এটি ২০১৮ সালের। সেই সময় অন্য একটি মামলায় প্রায় তিন মাস জেল খেটেছিলেন অভিনেতা। পুরনো সেই ভিডিওটিকেই বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে।

কঠিন এই সময়ে রাজপাল যাদবকে একা ছেড়ে দেননি তার সহকর্মীরা। বিপদের দিনে অভিনেতার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ, গুরমিত চৌধুরী, মিকা সিং, অনুপ জালোটা, সালমান খান এবং অজয় দেবগনের মতো তারকারা। এছাড়া বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ান, নওয়াজউদ্দিন সিদ্দিকি এমনকি কেআরকেও রাজপাল যাদবের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।