আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

পাকিস্তানের সুপার এইটের সম্ভাবনায় বড় ধাক্কা

Tania Jaha16-02-2026 04:51:32 PMদেখেছেন 91 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পাকিস্তানের সুপার এইটের সম্ভাবনায় বড় ধাক্কা

২৪ঘণ্টা অনলাইন: ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রে ছিল। পাকিস্তানের বয়কটের সিদ্ধান্তে ম্যাচটি হবে না হবে না করেও ১৫ ফেব্রুয়ারি মাঠে গড়াল। কিন্তু একতরফা লড়াইয়ে হার মেনেছে পাকিস্তান।

কলম্বোতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে ৬১ রানে হারের পর সুপার এইটের যোগ্যতা অর্জনের স্থান দুই নম্বর থেকে সরে গেছে পাকিস্তান। শেষ গ্রুপ ম্যাচের আগে চাপে তারা। ‘এ’ গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। পাকিস্তান বর্তমানে তৃতীয় স্থানে। যুক্তরাষ্ট্র গ্রুপের সবগুলো ম্যাচ খেলে ফেলেছে। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তারা।

পাকিস্তানও তিন ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছে। তাদের শেষ গ্রুপ ম্যাচ বুধবার নামিবিয়ার বিপক্ষে। ভারতের কাছে বড় ব্যবধানে হারায় নেট রান রেটে পিছিয়ে সাবেক চ্যাম্পিয়নরা। তাদের নেট রান রেট পজিটিভ থেকে নেগেটিভে রূপ নিয়েছে (-০.৪০৩), যুক্তরাষ্ট্র (০.৭৮৮) তাদের উপরে।

তার মানে পরের পর্বে যেতে হলে নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানকে জিততেই হবে। হারলে যুক্তরাষ্ট্রের সমান চার পয়েন্ট থাকবে তাদের এবং নেট রান রেটে পিছিয়ে থাকায় শীর্ষ দুইয়ের বাইরে থাকতে হবে। তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে পাকিস্তান উঠে যাবে সুপার এইটে। তখন তাদের পয়েন্ট হবে পাঁচ, পেছনে পড়ে যাবে আমেরিকা।

পাকিস্তানের সুপার এইটের সম্ভাবনায় বড় ধাক্কা | ২৪ঘণ্টা