আন্তর্জাতিক
মঙ্গলবার রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদির
Tania Jaha16-02-2026 04:25:49 PMদেখেছেন 85 বার
শেয়ার করুন

২৪ঘণ্টা অনলাইন: সাধারণ নাগরিকদের ১৭ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে সৌদি আরবের রয়্যাল কোর্ট। ১৫ ফেব্রুয়ারি এ আহ্বান জানানো হয়। তারা বলেছে, মঙ্গলবার হবে শাবান মাসের ২৯তম দিন। এদিন সন্ধ্যার পর পূর্ব গগনে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে।
সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে রয়্যাল কোর্ট বলেছে, কেউ যদি খালি চোখে অথবা দূরবীণ ব্যবহার করে চাঁদ দেখতে পান তাহলে তা যেন নিকটস্থ কোর্টে অবহিত করেন। যাদের চাঁদ দেখার প্রতি আগ্রহ আছে তাদের আঞ্চলিক চাঁদ দেখা কমিটিতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছে রয়্যাল কমিটি। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মুসলিমদের স্বার্থে এতে আগ্রহীদের সামিল হওয়ার জন্য বলা হয়েছে।
সূত্র: সৌদি গ্যাজেট
