আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিশ্বকাপ ফুটবল

দেশের জন্য একসঙ্গে কাজের আলোচনা

Tania Jaha16-02-2026 03:35:02 PMদেখেছেন 96 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দেশের জন্য একসঙ্গে কাজের আলোচনা

২৪ঘণ্টা অনলাইন: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, তারেক রহমান রাজনৈতিক সৌজন্যের জায়গা থেকে নাহিদ ইসলামের সঙ্গে আজ সাক্ষাতে এসেছিলেন। এই রাজনৈতিক সৌজন্যতা এবং তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই। আমরা নিজেদের মধ্যে মতভিন্নতা সত্ত্বেও কীভাবে রাজনৈতিক মতভিন্নতার বাইরে গিয়েও একত্রে দেশের জন্য কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। বাংলাদেশের সংস্কারের যে প্রশ্ন, সেই প্রশ্নকে কীভাবে সুরাহা করা যায় এবং বিচারের যে প্রশ্ন, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইতিবাচক কথা বলেছি। ১৫ ফেব্রুয়ারি রাতে তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এনসিপির সদস্য সচিব বলেন, আজ তারেক রহমান ও নাহিদ ইসলাম, জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মধ্যকার এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস আমাদের দেয়। আমরা মনেপ্রাণে চাই এই বাংলাদেশ রাষ্ট্রে আমাদের রাজনৈতিক পথটা থাকবে। রাজনৈতিক কর্মসূচি আলাদা হবে। রাজনৈতিক বক্তব্য আলাদা হবে কিন্তু দেশের প্রশ্নে বাংলাদেশের সব রাজনৈতিক দল একত্রিত থেকে একসাথে আমরা বাংলাদেশের প্রশ্নের সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারব।

আখতার হোসেন বলেন, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষিক্ষেত্র, শিক্ষা, শিল্প বাণিজ্য এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোতে আমরা কীভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে পলিসি দিয়ে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর করতে পারি, সেই বিষয়গুলো আমাদের কথা। নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে সে বিষয়গুলো নিয়েও আমরা তারেক রহমানকে জানিয়েছি। তাদের দলের তরফ থেকে সে বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের আশ্বস্ত করেছেন। এছাড়াও ২৪-এর অভ্যুত্থানের সময়টাতে যারা জীবন দিয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, সেইসব আমাদের যারা বীর-গাজীরা আছেন তাদের যথোপযুক্ত পুনর্বাসনের বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। ২৪-এর অভ্যুত্থানের বিষয়ে আমরা তারেক রহমানের সঙ্গে কথা বলেছি।

তিনি বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফুলের তোড়া দিয়ে তারেক রহমানকে, মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে স্বাগত জানিয়েছেন। আমাদের যে প্রতীক শাপলা কলি, সেই শাপলা প্রতীকের একটি প্রতিচ্ছবি তিনি তারেক রহমানকে উপহার হিসেবে দিয়েছেন। ২৪-এর অভ্যুত্থানের সময়টাতে একজন শহীদের হাতে লেখা চিঠিও তিনি তারেক রহমানের কাছে উপহার হিসেবে হস্তান্তর করেছেন।